Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে রোহিত-বিরাটকে? সিডনিতে হারতেই 'আগুন জবাব' গৌতম গম্ভীরের

এরপর ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।

টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে রোহিত-বিরাটকে? সিডনিতে হারতেই 'আগুন জবাব' গৌতম গম্ভীরের

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর

শেষ আপডেট: 5 January 2025 11:13

দ্য ওয়াল ব্যুরো : ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে হেরে গিয়েছে। এই হারের পর সাংবাদিক বৈঠকে আসেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। সাংবাদিক বৈঠকে তাঁকে একাধিক কঠিন প্রশ্নের জবাব দিতে হয়। এরমধ্যে অন্যতম কঠিন প্রশ্ন ছিল, ভারতীয় টেস্ট ক্রিকেট স্কোয়াডে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আর দেখতে পাওয়া যাবে কি না।

এই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ব্যাটে রানের খরা কাটানোর জন্য সিডনিতে আয়োজিত শেষ টেস্ট ম্যাচে খেলেননি রোহিত শর্মা। অন্যদিকে বিরাট কোহলি খেললেও, ভাগ্যের চাকা ঘোরাতে পারেননি। এই পরিস্থিতিতে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে এই দুই মহাতারকাকে আর কোনও সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল।

গম্ভীর বললেন, 'কোনও ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আমি মন্তব্য করতে পারব না। এটা ওদের উপরেই ছেড়়ে দিন। ওদের মধ্যে এখনও রানের খিদে রয়েছে। দলের প্রতি দায়বদ্ধতাও আছে। আশা করব, ভারতীয় ক্রিকেট দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবে।'

অনেকেই বলতে শুরু করেছেন, যদি রানের পরিসংখ্যান বিচার করা হয়, তাহলে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে থাকার যোগ্যতাই নেই বিরাট কোহলির। শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই যে তিনি ফ্লপ করেছেন, এমনটা নয়। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁর ব্যাটে রান দেখতে পাওয়া যায়নি। 

এরপর ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মা নির্বাচকদের যে মাথাব্যথার কারণ হবেন, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে।


```