Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

আচমকা বদলাল বিসিসিআই-এর বিশেষ নিয়ম, ফাঁপরে ব্যাটাররা

রনজি ট্রফি শুরু হওয়ার আগে বিসিসিআই বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করেছে।

আচমকা বদলাল বিসিসিআই-এর বিশেষ নিয়ম, ফাঁপরে ব্যাটাররা

রনজি ট্রফিতে নতুন নিয়ম চালু করল বিসিসিআই

শেষ আপডেট: 11 October 2024 14:12

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার (১১ অক্টোবর) থেকে শুরু হয়ে গেল রনজি ট্রফি। এই টুর্নামেন্টে মোট ৩৮ দল অংশগ্রহণ করছে। ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের পাশাপাশি একাধিক জুনিয়র ক্রিকেটার এই টুর্নামেন্টে নিজেদের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

তবে এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বেশ কয়েকটি নিয়ম বদল করেছে। এই নয়া নিয়মের কারণে ব্যাটাররা যথেষ্ট ফাঁপড়ে পড়তে পারেন।

বিসিসিআই-এর নয়া নিয়ম

রনজি ট্রফি শুরু হওয়ার আগে বিসিসিআই বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করেছে। যদি কোনও ব্যাটার চোট না পেয়েই রিটায়ার হয়ে যান, তাহলে নয়া নিয়ম অনুসারে তাঁকে সঙ্গে সঙ্গে আউট দেওয়া হবে। ওই ব্যাটার আর ওই ইনিংসে ব্যাট করতে পারবেন না। আগামী ঘরোয়া সিরিজের কথা মাথায় রেখেই বিসিসিআই এই নয়া নিয়ম চালু করেছে। এর পাশাপাশি যদি কোনও বোলার ভুলবশত বলের একটা দিক চকচকে করার জন্য মুখের লালা ব্যবহার করেন, তাহলে বলটা সঙ্গে সঙ্গে বদল করা হবে। সেইসঙ্গে ওই বোলারের পেনাল্টিও হবে।

এর পাশাপাশি নতুন নিয়ম অনুসারে, যদি কোনও ব্যাটার রান ক্রস করার পর দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং বলটা ওভার থ্রো-র কারণে বাউন্ডারির বাইরে চলে যায়, সেক্ষেত্রে ৪ রানই যুক্ত হবে। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আইসিসি-র কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

৯০তম রনজি মরশুম

দলীপ ট্রফি এবং ইরানি ট্রফির পর ১১ অক্টোবর থেকে রনজি ট্রফি শুরু হয়ে গিয়েছে। এবারের টুর্নামেন্ট দুটো ধাপে খেলা হবে। এর পাশাপাশি আগামী ২৩ নভেম্বর থেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ঘোষণাও করা হয়েছে। আর ২১ ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি।

প্রসঙ্গত, রনজি ট্রফির প্রথম রাউন্ডে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামবে বরোদা। এর পাশাপাশি জম্মু-কাশ্মীর এবং মহারাষ্ট্রের মধ্যে জোরদার লড়াই দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাট। প্রথম দিন ১৯ ম্যাচের আয়োজন করা হয়েছে।

এই তারকা ক্রিকেটারদের উপর থাকবে নজর

এবারের রনজি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে খেলতে নামবেন ঈশান কিষান। তাঁকে ক্যাপ্টেন্সির দায়িত্বও সামলাতে হবে। এছাড়া শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শনের মতো তারকা ক্রিকেটারের উপরেও নজর থাকবে।


```