Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

নাম্বার ওয়ান হওয়ার হাতছানি আর্শদীপের সামনে, করতে হবে এই 'ছোট্ট' কাজ!

২০২৪ সালে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন আর্শদীপ সিং।

নাম্বার ওয়ান হওয়ার হাতছানি আর্শদীপের সামনে, করতে হবে এই 'ছোট্ট' কাজ!

ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার আর্শদীপ সিং

শেষ আপডেট: 10 November 2024 15:14

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচ সেন্ট জর্জ স্টেডিয়ামে আয়োজন করা হবে। প্রথম টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। ব্যাট হাতে সঞ্জু স্যামসন প্রোটিয়া বোলারদের শাসন করেন। পাশাপাশি ভারতীয় বোলাররাও এই ম্যাচে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিল। বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোই তিনটে করে উইকেট শিকার করেন।

প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার আর্শদীপ সিংকে যথেষ্ট ভাল ছন্দে দেখতে পাওয়া যায়। তিনি স্পেশাল স্পেল টিম ইন্ডিয়াকে উপহার দেন। তবে গকেবরহায় আয়োজিত দ্বিতীয় টি-২০ ম্যাচে আর্শদীপের কাছে ইতিহাস কায়েম করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এই ম্যাচে তিনি যদি পাঁচ উইকেট শিকার করতে পারেন, তাহলে ভুবনেশ্বর কুমারের একটা বড় রেকর্ড তিনি চুরমার করে দেবেন।

ইতিহাস গড়ার পথে আর্শদীপ

আসলে, ২০২৪ সালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আর্শদীপ সিং। এই বছর ২০ ওভারের ক্রিকেট ফরম্য়াটে তিনি গতির পাশাপাশি দুর্দান্ত লাইন এবং লেংথে বল করেছেন। পরিসংখ্যান বলছে, চলতি বছর আর্শদীপ ২১ ম্যাচে ১৮.১২ বোলিং গড়ে মোট ৩৩ উইকেট শিকার করেছেন। যদি রবিবার (১০ নভেম্বর) দ্বিতীয় টি-২০ ম্যাচে আর্শদীপ পাঁচ উইকেট শিকার করতে পারেন, তাহলে এই ফরম্যাটে তিনি এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি উইকেট শিকার করতে পারবেন।

উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড এখনও পর্যন্ত ভুবনেশ্বর কুমারের দখলেই রয়েছে। ২০২২ সালে ভুবি ৩২ ম্যাচে মোট ৩৭ উইকেট শিকার করেছিলেন। তবে এবার আর্শদীপের সামনে সেই রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ রয়েছে।


```