Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

শেখ হাসিনার ভারত ছাড়ার সিদ্ধান্ত হয়নি, মা খুব দুঃখ পেয়েছেন, জানালেন ছেলে জয়

জয় বলেন, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন৷

শেখ হাসিনার ভারত ছাড়ার সিদ্ধান্ত হয়নি, মা খুব দুঃখ পেয়েছেন, জানালেন ছেলে জয়

বাংলাদেশে ব্যাপক গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

শেষ আপডেট: 7 August 2024 11:40

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ব্যাপক গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানালেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়৷

বাংলাদেশে কোটা আন্দোলন একপর্যায়ে গণআন্দোলনে রূপ নেয় এবং বেশ কয়েকশো প্রাণহানি হয়৷ হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকম শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে৷ তীব্র আন্দোলনের মুখে দ্রুত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা৷

শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি উল্লেখ করে জয় বলেন, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন৷ আমার বোন ওনার কাছে আছেন৷ আমার বোন তো দিল্লিতে থাকেন৷ তিনি ভালো আছেন, তবে মায়ের খুবই মন খারাপ৷

জয় বলেন, মা খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা প্রাণ দিয়েছেন, পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। যে দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাঁকে এভাবে অপমান করে বের করে দেবে, তাঁর উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি, বলেন তিনি৷

আওয়ামি লিগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় জানান, বর্তমানে তাঁর রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই৷ আমাদের পরিবারের বিরুদ্ধে এ নিয়ে তিনবার অভ্যুত্থান হল৷ তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হল৷ আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরে আছি৷ আমরা এখানে সেটেলড৷ আমাদের এখানে বেঁচে থাকার কোনও অসুবিধা নেই৷ আমরা এখানে থাকতে অভ্যস্ত৷

তিনি আরও বলেন, মা সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে৷ আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা করবেন যে তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ক্ষমতা হস্তান্তর করা হয় সেটাই ছিল ওনার পরিকল্পনা৷ তবে যখন ওরা গণভবনের দিকে মার্চ করা শুরু করল, তখন আমরা ভয়ে বললাম যে, আর সময় নেই৷ তোমার এখনই বেরিয়ে যেতে হবে৷


```