Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

হাসিনার মামলায় আইনজীবী নিয়োগ ঘিরে জোর নাটক, সরলেন পছন্দের পান্না, এলেন ‘অযোগ্য’ আমীর হোসেন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নামজাদা এই আইনজীবী নিজেই ক’দিন আগে ট্রাইব্যুনালে হাজির হয়ে ঘোষণা করেছিলেন তিনি হাসিনার হয়ে মামলা লড়তে চান।

হাসিনার মামলায় আইনজীবী নিয়োগ ঘিরে জোর নাটক, সরলেন পছন্দের পান্না, এলেন ‘অযোগ্য’ আমীর হোসেন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 December 2025 17:01

দ্য ওয়াল ব্যুরো: মানবতা বিরোধী অপরাধের পর এবার গুম খুনের মামলায় বিচার শুরু হতে যাচ্ছে শেখ হাসিনার (Sheikh Hasina)। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (Bangladesh International Crimes Tribunal) দায়ের হওয়া সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর হয়ে মামলা লড়ার কথা ঘোষণা করেও সরে গেলেন জেড আই খান পান্না (ZI Khan Panna)। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নামজাদা এই আইনজীবী নিজেই ক’দিন আগে ট্রাইব্যুনালে হাজির হয়ে ঘোষণা করেছিলেন তিনি হাসিনার হয়ে মামলা লড়তে চান।

পান্না সরে যাওয়ায় ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় মামলাতেও আমীর হোসেনকে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হিসাবে নিয়োগ করেছে। ট্রাইব্যুনালের আইনে বলা আছে আসামি নিজে আইনজীবী না দিলে তাঁর হয়ে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী মামলা লড়বেন। কিন্তু আমীর হোসেনের ভূমিকা নিয়ে আগের মামলাতেই গুরুতর প্রশ্ন উঠেছে। ওই মামলায় হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেখানে হাসিনার হয়ে আমীর হোসেনের আইনি লড়াই নিয়ে দেশ-বিদেশের বহু আইন ও বিচার বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, আমীর হোসেন এই জাতীয় মামলায় সওয়াল করার জন্য যোগ্য ব্যক্তি নন। হাসিনার হয়ে তিনি জোরালো সওয়াল করেননি। দায়সারাভাবে কিছু কথা বলেছেন মাত্র।

এদিকে, নিজে থেকে হাসিনার হয়ে মামলা লড়ার কথা বলেও কেন সরে গেলেন জেড আই খান পান্না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সরকারিভাবে তিনি নিজে একটি কারণ উল্লেখ করেছেন। ফেসবুকে লিখেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর শেখ হাসিনা স্বয়ং অনাস্থা প্রকাশ করেছেন। আসামির যখন আস্থা নেই, তখন তিনি তাঁর হয়ে মামলা লড়তে পারেন না।

পান্না বাংলাদেশের নামজাদা আইনজীবীদের একজন। তিনি মানবাধিকার সংক্রান্ত মামলার বিষয়ে একজন বিশেষজ্ঞ আইনজীবী। তিনি যে একজন নির্ভীক আইনজীবী, প্রায়ই সে কথা বলে থাকেন। সব জমানাতেই তিনি সরকারের বিরুদ্ধে মামলা লড়ে নাম কুড়িয়েছেন। বাদ ছিলেন না হাসিনাও। তাঁর সময়ও একাধিক মামলায় হাসিনাকে অস্বস্তিতে ফেলেছেন। সেই হাসিনা নিজে আইনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জানিয়ে পান্না স্বেচ্ছায় সাবেক প্রধানমন্ত্রীর হয়ে মামলা লড়বেন বলে প্রকাশ্যে জানান। বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আর শেখ হাসিনা প্রধান মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। তাই আইনজীবী হিসাবে তাঁর পাশে থাকতে চাই।

নি হাসিনার মামলা লড়বেন বলে ঘোষণা করায় আওয়ামী লিগ মহলে আশার আলো সঞ্চার হয়েছিল যে দলনেত্রী হাসিনার মামলায় জোরদার লড়াই হবে। এখন প্রশ্ন উঠেছে জেড আই খান পান্না মামলা থেকে সরে গেলেন কেন? আওয়ামী লিগ নেতৃত্ব জানাচ্ছে, সরকার-সহ নানা প্রভাবশালী মহল থেকে চাপই এর প্রধান কারণ। হাসিনার হয়ে সরকারের বাছাই করে দেওয়া আইনজীবী মামলা লড়বেন এটাই প্রভাবশালী মহল চাইছে।

শেখ হাসিনার মতো পান্নাও আগের মামলায় ট্রাইব্যুনালের কিছু সমালোচনা করেছিলেন। সে জন্য বুধবার ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি ক্ষমা চান। তবে নানা মহলের সমালোচনার মুখে পড়েছেন বর্ষীয়ান এই আইনজীবী। বুধবার ট্রাইব্যুনালের সামনে হাজির হয়ে তিনি বলেন, আমি অসুস্থ। তাই এই মামলা থেকে সরে যাচ্ছি। এতে ট্রাইব্যুনাল বিরক্তি প্রকাশ করে। কারণ, বয়স এবং নানা শারীরিক সমস্যার কারণে পান্নার অসুস্থতা নতুন নয়। তারপরও তিনি হুইলচেয়ারে করে প্রতিদিন আদালতে আসেন। হাসিনার মামলাটির থেকে সরে যাওয়ায় অনেকেই তাঁর সমালোচনা করে বলছেন, আপনিও শেষ পর্যন্ত সরকারের কাছে মাথা নোয়ালেন। অথচ কথায় কথায় নিজেকে মুক্তিযোদ্ধা হলে বড়াই করেন।


```