Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

Bangladesh News: চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, মশাল মিছিল করে বিক্ষোভ ছাত্রদের

বুধবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা (sheikh hasina live) প্রচারিত হওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়।

Bangladesh News: চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, মশাল মিছিল করে বিক্ষোভ ছাত্রদের

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর। গ্রাফিক্স- শুভম সেনগুপ্ত।

শেষ আপডেট: 5 February 2025 23:38

দ্য ওয়াল ব্যুরো: চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বুধবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা (sheikh hasina live) প্রচারিত হওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়।

প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় মশাল মিছিল করে আন্দোলনকারীরা। রাত ১০টা নাগাদ কলেজ চত্বরে ঢুকে অ্যাকাডেমিক ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করতে দেখা যায় ২০-২৫ জনকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কারও হাতে হাতুড়ি, কারও হাতে পাথর ছিল। স্থানীয় দোকানিরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদের একটি দল এসে ম্যুরালটি ভাঙতে শুরু করে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলেও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মহম্মদ জসিম উদ্দিন ফোন ধরেননি।

এরপর বিক্ষোভকারীরা শহরের জামাল খান এলাকায় গিয়ে দেওয়ালে থাকা বঙ্গবন্ধুর আরেকটি ম্যুরালও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। সেখানে আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান, শেখ হাসিনা দেশের বাইরে থেকে উস্কানিমূলক কথা বলছে, এবং বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন। এর প্রতিবাদেই তাঁরা এই বিক্ষোভ চালাচ্ছেন।

তাঁদের দাবি, আওয়ামী লীগ আগামী ফেব্রুয়ারিতে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে, যা প্রতিহত করতে ছাত্র-জনতা প্রস্তুত। দেশবিরোধী কোনও ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।


```