Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ভোট দিতে চাই, ৮০ ছুঁইছুঁই কলাবতীকে অ্যাম্বুল্যান্স, স্ট্রেচারে করে বুথে আনল হাসপাতাল

মহিশূরে ভোট দেওয়ার কয়েক মিনিটের মধ্যে মৃত্যু ৯১ বর্ষীয়া মহিলার

ভোট দিতে চাই, ৮০ ছুঁইছুঁই কলাবতীকে অ্যাম্বুল্যান্স, স্ট্রেচারে করে বুথে আনল হাসপাতাল

স্ট্রেচারে করে বুথে নিয়ে যাওয়া হচ্ছে কলাবতীকে।

শেষ আপডেট: 26 April 2024 16:03

দ্য ওয়াল ব্যুরো: ভোট দিতে পারবেন, না পারবেন না! এই প্রশ্নটিই বড় হয়ে উঠেছিল বেঙ্গালুরুর ৭৮ বছর বয়সি কলাবতীর জীবনে। আগের সপ্তাহে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মহিলা কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু, শুক্রবার সকলকে চমকে দিয়ে তাঁর ইচ্ছা অনুযায়ী অ্যাম্বুল্যান্সে করে ভোটকেন্দ্রে নিয়ে আসা হয় কলাবতীকে। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় বুথে। সেখানে ভোটও দেন কলাবতী।

ডাক্তারদের কথা অনুযায়ী, কলাবতীর রক্তে অক্সিজেনের মাত্রা ছিল ৮০ শতাংশ। যা স্বাভাবিক হল ৯৫ শতাংশ অথবা তারও বেশি। পরীক্ষার পর জানা যায়, তাঁর নিউমোনিয়া হয়েছে। জয়নগরের মণিপাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থতা অনুযায়ী তাঁর চিকিৎসাও চলছিল।

ধীরে ধীরে তিনি সুস্থ বোধ করলে তাঁকে রিকভারি বিভাগে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি ভোটদানের ইচ্ছাপ্রকাশ করেন। তাঁর এই ইচ্ছা শুনে হাসপাতাল কর্তৃপক্ষও রাজি হয়ে যায়। তারাই কলাবতীর ভোটদানের সব ব্যবস্থা করে। কলাবতীকে প্রথমে অ্যাম্বুল্যান্সে করে তাঁর ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে আসা হয়। তারপর স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া বুথে।

এদিকে, কর্নাটকের হুনসুরে ভোটদানের কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় ৯১ বর্ষীয়া এক মহিলার। দ্বিতীয় দফার ভোট চলাকালীন শুক্রবার বেলা ১১টা নাগাদ কর্নাটকের মহিশূরের কাছে ঘটনাটি ঘটে। বয়স ও তাপমাত্রাকে অগ্রাহ্য করেই পুত্তাম্মা নামে ওই মহিলা এদিন ভোট দিতে যান।


```