Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

জ্ঞানবাপী মসজিদ নিয়ে এএসআই সমীক্ষার রিপোর্ট কি প্রকাশ্যে আসবে? শনিবার জানাবে আদালত

গত ২১ জুলাই  হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা এলাকার বাইরে এএসআই-কে সমীক্ষার অনুমতি দিয়েছিলেন বারাণসী জেলা আদালতের বিচারক। এ ব্যাপারে গত ১৮ ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছিল আরকিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া।

জ্ঞানবাপী মসজিদ নিয়ে এএসআই সমীক্ষার রিপোর্ট কি প্রকাশ্যে আসবে? শনিবার জানাবে আদালত

শেষ আপডেট: 6 January 2024 10:30

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর জ্ঞানবাপী মসজিদ কি কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে তৈরি হয়েছিল? ইতিহাস তুলে ধরে অনেকেই দাবি করেন, অনেকবারই আক্রান্ত হয় ওই মন্দির। শেষবারের মতো বড় হামলা হয় মোঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়। তখনই তৈরি হয় জ্ঞানবাপী মসজিদ। 

গত ২১ জুলাই  হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা এলাকার বাইরে এএসআই-কে সমীক্ষার অনুমতি দিয়েছিলেন বারাণসী জেলা আদালতের বিচারক। এ ব্যাপারে গত ১৮ ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছিল আরকিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া।

তারপরই ওই রিপোর্ট সামনে আনার দাবি জানিয়েছিল হিন্দু পক্ষ। ওই রিপোর্ট প্রকাশ্যে আনা হবে কি না, সে ব্যাপারেই শনিবার নির্দেশ দেবেন বারাণসী জেলা আদালতের বিচারক অজয়কুমার বিশ্বেস।

এর আগে গত বছর জেলা প্রশাসনের সমীক্ষায় জ্ঞানবাপীর চত্বর থেকে একটি পাথরখণ্ড উদ্ধার হয়। সেটি কাশী বিশ্বনাথ মন্দিরের আসল শিবলিঙ্গ বলে দাবি হিন্দুপক্ষের। 

এছাড়া মসজিদের গায়ে শৃঙ্গার গৌরী দেবীর মূর্তি খোদাই করা আছে। ওই মূর্তি সারা বছর পুজো করার অনুমতি চেয়ে মামলা করেছেন পাঁচ মহিলা। সেই মামলার সূত্র ধরেই এএসআইয়ের সমীক্ষার নির্দেশ দেন বিচারক। সেই আদেশ বাতিলের দাবিতে মসজিদ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছিল। কিন্তু শীর্ষ আদালত বারাণসীর আদালতের নির্দেশ বহাল রাখে। 

বিভিন্ন মহলের আশঙ্কা এএসআইয়ের রিপোর্ট হিন্দুপক্ষের পক্ষে গেলে অযোধ্যার পর বারাণসীকে ঘিরেও মন্দির-মসজিদ রাজনীতি নয়া মোড় নিতে পারে। মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং শাহী ইদগাহ মসজিদ নিয়েও একই বিতর্ক আছে। চলছে মামলাও।


```