Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

'এক দেশ এক ভোট' কেন নয়? ব্যাখ্যা দিলেন অভিষেক

অভিষেকের কথায়, "সরকার তো পাহারাদার। পাহারাদার চাইছে ২৫ দিনের পরিবর্তে ২ দিন ডিউটি করতে! এটা হলে সরকারের কোনও অ্য়াকাউন্টিবিলিটি থাকবে না।"

'এক দেশ এক ভোট' কেন নয়? ব্যাখ্যা দিলেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 16 December 2024 15:41

দ্য ওয়াল ব্যুরো: 'এক দেশ এক ভোট' (One Nation One Vote) বিলের প্রতিবাদে আগেই সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের কথায়, "সরকার তো পাহারাদার। পাহারাদার চাইছে ২৫ দিনের পরিবর্তে ২ দিন ডিউটি করতে! এটা হলে সরকারের কোনও অ্য়াকাউন্টিবিলিটি থাকবে না। মোদী সরকার সেটাই করতে চাইছে। ওরা মানুষের ভোটদানের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। তবে আমরা যতদিন আছি, এসব হতে দেব না। ওরা হাজার চেষ্টা করুক।"

এক দেশ এক ভোট (One Nation One Vote) প্রস্তাবে বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভা। সোমবার সংসদে পেশ হওয়ার কথা ছিল এই বিল। তবে রবিবারই সোমবারের আলোচ্য সূচির তালিকা থেকে এই বিলের প্রসঙ্গ তুলে নিয়েছিল মোদী সরকার। বিরোধীদের চাপের মুখে পড়েই সরকার সাময়িক পিছু হটেছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

কটাক্ষের সুরে অভিষেক এও বলেন, "এরা তো সংবিধানটাকেই বদলে দিতে চাইছে। এরপরে তো বলবে, ওয়ান ন্যাশন ওয়ান পলিটিক্যাল পার্টি! ওয়ান ন্যাশন ওয়ান লিডার!"

এ ব্যাপারে গত বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "এটা শুধু অসাংবিধানিক নয়, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।”

এবার এ প্রসঙ্গে কেন্দ্রের সরকারের 'বৈষম্যমূলক' আচরণ বোঝাতে ২০২১ সালের বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে এনেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, "২০২১ বাংলার সঙ্গে কেরল, অসমে নির্বাচন হয়েছিল। তখন কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বাংলায় আট দফায় ভোট করিয়েছিল। যারা একটা রাজ্যে আট দফায় নির্বাচন করায় তাঁরা সারা দেশে এক দফায় নির্বাচন করাবে? এটা হাস্যকর নয়!"

এমনকী ২০২৪ সালের লোকসভা ভোটে তাঁর ডায়মন্ডহারবার কেন্দ্রে তিন দফায় ভোটের প্রসঙ্গ মনে করিয়ে অভিষেক বলেন, "ভাবুন, একটা লোকসভা কেন্দ্র, সেখানেও তিন দফায় ভোট!"

অভিষেকের অভিযোগ, এই বিল এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কেন্দ্র। প্রশ্ন তুলেছেন, একদফায় ভোট করা হবে কেন? জবাবও দিয়েছেন নিজেই, "পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা-মানুষ বছর বছর ভোটদান করতে পারলে সরকার চাপে থাকবে। মানুষের সেই অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্র।"


```