Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

India China: চিনের ফোন ডোভালকে, উত্তেজনা আর না বাড়লেই মঙ্গল

যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় ড্রোন উড়তে দেখা যায়।

India China: চিনের ফোন ডোভালকে, উত্তেজনা আর না বাড়লেই মঙ্গল

ওয়াং ই এবং অজিত ডোভাল

শেষ আপডেট: 11 May 2025 00:10

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির (Ceasefire) ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীর (Jammu Kashmir) উপত্যকায় ড্রোন হামলা ও বিস্ফোরণে ফের উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে ফোনে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)। ওয়াং নয়াদিল্লিকে অনুরোধ করেছেন, পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হয়।

চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া-র জানিয়েছে, ওয়াং ই ডোভালকে বলেছেন — “চিন সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রয়াসকে স্বাগত জানাচ্ছে এবং ভবিষ্যতেও শান্তি ও আলোচনাকে উৎসাহিত করতে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।”

ওয়াং ই তাঁর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ফোনে আরও বলেন, “ভারত ও পাকিস্তান দু’জনেই আমাদের প্রতিবেশী, এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা আমাদের সকলের স্বার্থে। তাই দুই দেশ যেন সংযম দেখায় এবং কোনওরকম উত্তেজনা না বাড়ায়—এটাই চিনের প্রত্যাশা।” একইসঙ্গে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন চিনের বিদেশ মন্ত্রী। 

অজিত ডোভাল পাল্টা জানিয়েছেন, “পহেলগামে জঙ্গি হামলায় ভারতের ২৫ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেছেন,“ভারত যুদ্ধ চায় না। কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়বদ্ধতা আমাদের রয়েছে। আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আশাবাদী যে খুব শীঘ্রই এই অঞ্চলে স্থিতাবস্থা ফিরবে।”

এদিকে, যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় ড্রোন উড়তে দেখা যায়, এবং বারামুল্লা ও অনন্তনাগ এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে একটি আনম্যানড এরিয়াল ভেহিকেল (UAV) নামিয়ে ফেলা হয়।

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স -এ লেখেন, “এ কেমন যুদ্ধবিরতি?” 

পরে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, “পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমাদের বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন ভবিষ্যতে কোনওরকম অনুপ্রবেশ বা উস্কানি হলে কড়া জবাব দেওয়া হয়।”


```