Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

India Pakistan Conflict: উত্তেজনা কমান! ভারতের বিদেশমন্ত্রীকে ফোন মার্কিন বিদেশসচিব রুবিওর

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছনোয় তড়িঘড়ি প্রতিক্রিয়া জানাল ওয়াশিংটন। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও (Marco Rubio) বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন।

India Pakistan Conflict: উত্তেজনা কমান! ভারতের বিদেশমন্ত্রীকে ফোন মার্কিন বিদেশসচিব রুবিওর

ফাইল ছবি

শেষ আপডেট: 8 May 2025 23:41

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের (India Pakistan Conflict) মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছনোয় তড়িঘড়ি প্রতিক্রিয়া জানাল ওয়াশিংটন। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও (Marco Rubio) বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন।

সাউথ ব্লক সূত্রে বলা হচ্ছে, দু’দেশের মধ্যে ‘অবিলম্বে উত্তেজনা কমানোর’ প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেন রুবিও। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে থাকবে এবং ভারত-পাকিস্তানের মধ্যে দ্রুত ও সরাসরি আলোচনা হওয়া উচিত বলে মনে করছেন তাঁরা। 

কিন্তু বেইজ্জতির মুখে ইসলামাবাদ যে আরও বেপরোয়া হয়ে উঠেছে তা স্পষ্ট। হয়তো পাকিস্তানের ঘরোয়া রাজনীতির চাপও এর একটা কারণ। তাই দেখা গেছে, রুবিও সক্রিয় হয়ে উঠলেও রাতের দিকে পাকিস্তান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের বিভিন্ন শহরে হামলার চেষ্টা করে গেছে। পাঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন শহরে বৃহস্পতিবার রাতে বারবার বেজে ওঠে বিমান হানার সাইরেন। পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয় বহু এলাকা। ধর্মশালা স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ বাতিল করে দেওয়া হয়। 

সূত্র অনুযায়ী, শুধুমাত্র জম্মু ও কাশ্মীরেই পাকিস্তান আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা সবই ভারতীয় এয়ার ডিফেন্স ইউনিটগুলি প্রতিহত করে। চণ্ডীগড়, পাঠানকোট, মোহালিতে সতর্কতা জারি করে সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। পাঠানকোট সীমান্তের খুব কাছেই, ভারতের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ প্রবেশপথ।

ক্রমবর্ধমান এই উত্তেজনার প্রেক্ষাপটে আমেরিকার হস্তক্ষেপ আন্তর্জাতিক মহলে কূটনৈতিক গুরুত্ব বহন করছে। শান্তিপূর্ণ সমাধান হবে কি না, এখন তাকিয়ে রয়েছে সারা বিশ্ব।
তবে সাউথ ব্লক সূত্রে বলা হচ্ছে, এ ব্যাপারে নয়াদিল্লির অবস্থান পরিস্কার। ভারত এই সংঘাতের পরিবেশ তৈরি করেনি। ভারত জঙ্গি হামলা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পদক্ষেপ করেছে। অর্থাৎ ভারত আক্রমণ করেনি। ভারত আক্রমণের জবাব দিয়েছি। পাকিস্তানের সরকারি মদতে জঙ্গিরা প্রথমে আঘাত করেছিল পহেলগামে। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে ভারত তার জবাব দিয়েছে। এখন আবার মিসাইল ও ড্রোন ছুড়ে যে বেয়াদপি করছে ইসলামাবাদ ভারত তারও জবাব দিচ্ছে। অর্থাৎ দায়িত্বশীলতা পরিচয় দিচ্ছে ভারত।

জয়শঙ্করের পাশাপাশি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও ফোন করেন রুবিও। তবে সাউথ ব্লকের তরফে রাতে বলা হয়েছে, জয়শঙ্কর রুবিওকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তা হল,  “যদি কেউ উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে, তাহলে ভারত তার উপযুক্ত, দৃঢ় জবাব দেবে। আমরা শান্তি চাই, কিন্তু দুর্বল নই।” সীমান্তপারের সন্ত্রাস কিংবা আগ্রাসনের চেষ্টা হলে চুপ করে থাকবে না ভারত।


```