Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

এবার প্যান কার্ডে জুড়তে চলেছে কিউআর কোড, সিদ্ধান্ত মোদীর মন্ত্রীসভার বৈঠকে

প্যান ২.০ প্রকল্প নিয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'এই প্রকল্পের জন্য আয়করদাতাদের আয়কর রিটার্ন ফাইলের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।' 

এবার প্যান কার্ডে জুড়তে চলেছে কিউআর কোড, সিদ্ধান্ত মোদীর মন্ত্রীসভার বৈঠকে

প্যান কার্ড

শেষ আপডেট: 26 November 2024 09:03

দ্য ওয়াল ব্যুরো: প্যান কার্ডেও এবার থেকে কিউআর কোড থাকবে। সোমবার মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা  সিদ্ধান্ত নিয়ে এর নাম দিয়েছে প্যান ২.০ প্রকল্প। প্রকল্পের জন্য মোট ১৪৩৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। প্যান কার্ডে কিউআর কোড থাকলে আয়করদাতারা অনেক সুবিধা পাবেন বলে জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এখন যাঁদের প্যান কার্ড রয়েছে, বিনামূল্যে আপগ্রেডেশন করা যাবে সেই প্যান কার্ডের। ফলে তা নিয়ে চিন্তার কিছু নেই। তিনি আরও জানান, 'এখন ৭৮ কোটি প্যান কার্ড রয়েছে দেশে। তার মধ্যে ৯৮ শতাংশ প্যান কার্ড ব্যক্তিগত'।

কিউআর কোড যোগ করলে প্যান কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে?

মনে করা হচ্ছে কিউআর কোড থাকলে তা ডিজিটাল ব্যবস্থার অঙ্গ হয়ে উঠবে। সহজে স্বচ্ছ আর্থিক লেনদেন করা যাবে। দ্রুত পরিষেবা পাওয়া যাবে। ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।

প্যান ২.০ প্রকল্প নিয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'এই প্রকল্পের জন্য আয়করদাতাদের আয়কর রিটার্ন ফাইলের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।' 


```