
মাধবী পুরী বুচ (বাঁদিকে) ও তুহিনকান্ত পান্ডে।
শেষ আপডেট: 28 February 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের দায়িত্ব কাঁধে চাপছে তুহিনকান্ত পান্ডের। তিনি বিতর্কিত চেয়ারপার্সন মাধবী পুরী বুচের স্থলাভিষিক্ত হচ্ছেন। শুক্রবারই দেশের প্রথম মহিলা সেবি প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করছেন মাধবী। তুহিন পান্ডে এর আগে অর্থ সচিব পদে ছিলেন। আগামী তিন বছর তিনি দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র প্রধান পদে নিযুক্ত থাকবেন।
মাধবী পুরী বুচ তাঁর মেয়াদকালে আমেরিকার শর্ট সেলার হিন্ডেনবার্গের একটি রিপোর্টের জেরে দেশে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। যা নিয়ে লোকসভা-রাজ্যসভায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল সেই সময়। জেনে নেওয়া যাক দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধান তুহিনকান্ত পান্ডের পরিচয় কী?