Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

উড়িয়ে দেওয়া হবে স্ট্যালিনের বাড়ি, বিজেপি অফিস! চেন্নাইয়ের একাধিক জায়গায় বোমাতঙ্ক

২০২৪ সালেও স্ট্যালিনকে লক্ষ্য করে বিমানবন্দরে একই ধরনের বোমা হুমকির ঘটনা ঘটে। সান ফ্রান্সিসকো যাওয়ার বিমানে বিস্ফোরক রাখা হয়েছে বলে ই-মেল করা হয়েছিল।

উড়িয়ে দেওয়া হবে স্ট্যালিনের বাড়ি, বিজেপি অফিস! চেন্নাইয়ের একাধিক জায়গায় বোমাতঙ্ক

এম কে স্ট্যালিন

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 October 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে (Chennai) একসঙ্গে একাধিক জায়গায় বোমাতঙ্ক (Bomb Threat)। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamilnadu CM) এমকে স্ট্যালিনের (MK Stalin) বাড়ি, রাজ্য বিজেপি দফতর (BJP Office) ও দক্ষিণী অভিনেত্রী তৃষার বাসভবনে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যপালের বাসভবনেও বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে একাধিক রিপোর্টে উল্লেখ।

রাজ্যের তেনাম্পেট এলাকায় অবস্থিত তৃষার (Trisha) বাড়িতে বোমা থাকার খবর পাওয়ার পর তল্লাশি চালায় পুলিশ। স্নিফার ডগ ও বোম্ব স্কোয়াড মোতায়েন করা হয়। মুখ্যমন্ত্রীর বাড়ি ও বিজেপি সদর দফতরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এর আগে গত ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরুর আগেও মুখ্যমন্ত্রী স্ট্যালিন বিস্ফোরণের হুমকি পেয়েছিলেন। সেই ঘটনায় পুলিশ গণেশ নামে এক ব্যক্তিকে আটক করে। জুলাই মাসেও চেন্নাইয়ে স্ট্যালিনের সরকারি বাসভবনে বোমা রাখার হুমকি ফোন আসে। তদন্তে পরে সেটি ভুয়ো বলে প্রমাণিত হয়।

২০২৪ সালেও স্ট্যালিনকে লক্ষ্য করে বিমানবন্দরে একই ধরনের বোমা হুমকির ঘটনা ঘটে। সান ফ্রান্সিসকো যাওয়ার বিমানে বিস্ফোরক রাখা হয়েছে বলে ই-মেল করা হয়েছিল। পরে সেটিও ভুয়ো বলে জানা যায়। এর আগের বছরও এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে বোমা রাখার হুমকি দিয়েছিল। তাকে পুলিশ গ্রেফতার করে।

এর পাশাপাশি সম্প্রতি অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের বাড়িতেও বোমা হুমকির ঘটনা ঘটে। করুরে তাঁর নির্বাচনী জনসভায় ভয়াবহ পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হওয়ার পর এই হুমকি আসে। ওই ঘটনার পর থেকে নীলঙ্কারাইয়ে বিজয়ের বাড়িতে নিরাপত্তা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে।

কারুরের পদপিষ্টের ঘটনায় সরকারি তথ্য অনুযায়ী, মোট মৃতের মধ্যে ১৮ জন মহিলা, ১৩ জন পুরুষ, ৫ জন কিশোরী এবং ৫ জন কিশোর রয়েছে। এর মধ্যে ৩৪ জন কারুর জেলার বাসিন্দা, এড়ো, তিরুপ্পুর ও দিন্দিগুল জেলা থেকে ২ জন এবং সালেম থেকে ১ জন রয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক ২ বছরের বাচ্চারও মৃত্যু হয়েছে।

এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় দেশ। অনেকেই বিজয়ের সমাবেশে দেরি করে আসাকে দুষেছেন। অনেকে আবার প্রশাসনিক অব্যবস্থার অভিযোগও তুলেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, সমাবেশ আয়োজক টিভিকেএ’র কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।


```