Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

১ জানুয়ারি বন্ধ থাকছে সিকিমের এই জনপ্রিয় স্থান, পর্যটকরা হতাশ

ভারত-চিন সীমান্তের না-থুলা পাস পর্যটকদের কাছে অন্যতম সেরা জায়গা।

১ জানুয়ারি বন্ধ থাকছে সিকিমের এই জনপ্রিয় স্থান, পর্যটকরা হতাশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 December 2024 11:26

দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরের মতো চলতি বছরেও পর্যটকদের ভিড়ে ঠাসা সিকিম। বড়দিনের আগে থেকেই রাজ্যের বিভিন্ন জনপ্রিয় স্থান জনমানসে পরিপূর্ণ। গ্যাংটক তো আছেই, গুরুদংমার লেক থেকে শুরু করে জিরো পয়েন্ট, ইয়াংথাম ভ্যালি... সব জায়গায় পর্যটকদের পদচিহ্ন পড়েছে। তবে নতুন বছরের শুরুতেই মন খারাপ হয়ে যাবে তাঁদের। কারণ সিকিমের এক বহুল জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ধ থাকতে চলেছে ১ জানুয়ারি। 

ভারত-চিন সীমান্তের না-থুলা পাস পর্যটকদের কাছে অন্যতম সেরা জায়গা। সেই স্থানেই ১ তারিখ যেতে পারবেন না তাঁরা। যারা ইতিমধ্যে সিকিমে রয়েছেন, পরিকল্পনা করেছিলেন ১ তারিখই না-থুলা যাওয়ার, তারা আশাহত হচ্ছেন। তবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র একদিনের জন্য। ২ তারিখ থেকে আবার যাওয়ার অনুমতি মিলবে সেখানে। 

১ জানুয়ারি ভারত-চিন সীমান্তের না-থুলা পাসে একটি অনুষ্ঠান রয়েছে সেনার। তাই নিরাপত্তার কারণেই সেখানে যাওয়ার অনুমতি মেলেনি। তবে শুধু না-থুলা যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বছরের প্রথম দিন। বাকি সব জায়গাতেই যেতে পারবেন পর্যটকরা। 

বর্ষবরণের এই সময়টায় পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে সিকিমের গাড়ি চালকদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে গ্যাংটক পুলিশ। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পর্যটকদের ঘোরানোর সময় গাড়িতে অবশ্যই রাখতে হবে মোটা চেনের শিকল। রাস্তায় বরফ জমে গেলে গাড়ি চলাচলে যাতে কোনও অসুবিধা না হয় সে কারণে চাকার সঙ্গে শিকল বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বরফ সরানোর জন্য গাড়িতে বেলচা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

ইতিমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটে গেছে সিকিমে। তুষারপাত এবং বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তাঘাটও কার্যত ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই কারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। 


```