Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ভারতে একটি গ্রাম রয়েছে জিমি কার্টারের নামে! প্রতি বছর ছুটি থাকে এই বিশেষ দিনে

১৯৭৮ সালের ৩ জানুয়ারি। তৎকালীন ফার্স্ট লেডি রসালিন কার্টারকে নিয়ে ভারত সফরে এসেছিলেন জিমি।

ভারতে একটি গ্রাম রয়েছে জিমি কার্টারের নামে! প্রতি বছর ছুটি থাকে এই বিশেষ দিনে

জিমি কার্টারের নামে ভারতীয় গ্রাম

শেষ আপডেট: 30 December 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার প্রয়াত হয়েছেন। এটা হয়তো অনেকেই জানেন না তাঁর সঙ্গে ভারতের একটি বিশেষ যোগ রয়েছে। জিমি কার্টারের নামে একটি গ্রাম রয়েছে এ দেশে! হরিয়ানার সেই গ্রামের নাম 'কার্টারপুরী।' কেন এই গ্রামের নাম হল জিমি কার্টারের নামে?

১৯৭৮ সালের ৩ জানুয়ারি। তৎকালীন ফার্স্ট লেডি রসালিন কার্টারকে নিয়ে ভারত সফরে এসেছিলেন জিমি। দিল্লি থেকে প্রায় ঘণ্টাখানেক দূরে হরিয়ানার দৌলতপুর নাসিরাবাদ গ্রামে যান তিনি। জিমির কার্টার সেন্টার নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ছিল। সেই গ্রামে ওই সংস্থা এত সাফল্যের সঙ্গে কাজ করেছিল যে, গ্রামবাসীরা খুশি হয়ে নিজেদের গ্রামের নাম জিমি কার্টারের নামেই 'কার্টারপুরী' রেখে দেন। 

শুধু তাই নয়, যতদিন কার্টার প্রেসিডেন্ট ছিলেন ততদিন হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগও রেখেছিলেন গ্রামের বাসিন্দারা। একই সঙ্গে, সেই সময় থেকেই ৩ জানুয়ারি ছুটি পালন করেন কার্টারপুরীর বাসিন্দারা। ২০০২ সালে জিমি কার্টার যখন নোবেল পেয়েছিলেন সেই সময়েও ব্যাপকভাবে উৎসব পালন করেছিল কার্টারপুরী গ্রামের বাসিন্দারা। 

জিমি কার্টারের মায়ের সঙ্গেও ভারতের যোগ রয়েছে। তাঁর মা লিলিয়ান ১৯৬০ সালের শেষের দিকে ভারতে পিস কর্পের সঙ্গে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেছিলেন। সেই সময় থেকে পরবর্তী বহু বছর ধরে ভারত এবং আমেরিকা বিভিন্ন ক্ষেত্রে একে অপরের সঙ্গে যৌথভাবে কাজ করে আসছে। 

রবিবার ১০০ বছর বয়সে প্রয়াত হয়েছেন জিমি কার্টার। জর্জিয়ার বাড়িতে বিভিন্ন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, ২০২৩-এর ফেব্রুয়ারিতে তিনি অসুস্থ হন। তারপর শারীরিক সমস্যা বাড়তে শুরু করে। ২০১৫ সালে জানা গিয়েছিল, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত। কিন্তু সমস্ত শারীরিক সমস্যা পেরিয়ে তিনি সুখে-শান্তিতেই ছিলেন। জিমি কার্টারই প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি এত বছর বাঁচলেন। 


```