Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ নির্মূলে দু'দশক আগের স্টাইলে অভিযানে নামছে ভারতীয় সেনা

সালটা ২০০২ এর  নভেম্বর-ডিসেম্বর। ঘন ঘন জঙ্গি হামলায় অশান্ত ভূস্বর্গ। কাশ্মীরকে শান্ত করতে ২০০৩ সালের গোড়ায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং গোয়েন্দা সংস্থাগুলিকে নিয়ে বিশেষ টিম গড়েছিলেন ভারতীয় সেনা বাহিনীর পদস্থ কর্তারা।

কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ নির্মূলে দু'দশক আগের স্টাইলে অভিযানে নামছে ভারতীয় সেনা

শেষ আপডেট: 14 January 2024 09:55

দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০০২ এর  নভেম্বর-ডিসেম্বর। ঘন ঘন জঙ্গি হামলায় অশান্ত ভূস্বর্গ। কাশ্মীরকে শান্ত করতে ২০০৩ সালের গোড়ায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং গোয়েন্দা সংস্থাগুলিকে নিয়ে বিশেষ টিম গড়েছিলেন ভারতীয় সেনা বাহিনীর পদস্থ কর্তারা। অভিযানের নাম দেওয়া হয়েছিল, 'অপারেশন সার্পবিনাশ'। 

ওই অভিযানের পর কাশ্মীর থেকে কার্যত নির্মূল হয়ে গিয়েছিল জঙ্গি কার্যকলাপ। সেনা বাহিনী সূত্রের খবর, সম্প্রতি ফের বাড়তে থাকা জঙ্গি মোকাবিলায় দু'দশক আগের স্টাইলে সমস্ত বাহিনীকে একত্রিত করে অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে। নয়া অভিযানের নাম দেওয়া হয়েছে, 'অপারেশন সর্বশক্তি'।

নিরাপত্তা বাহিনীর এক কর্তা সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, " পীর পাঞ্জাল রেঞ্জের দক্ষিণে বিশেষ করে রাজৌরি পুঞ্চ সেক্টরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ঠেকাতে এবার আমরা অপারেশন সর্বশক্তি চালু করছি। আশা করছি, ২০০৩ সালের মতো এবারেও আমরা সাফল্য পাব।"

বাহিনী সূত্রের খবর, সম্প্রতি রাজৌরি এবং পুঞ্চ এলাকা জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। গত ২১ ডিসেম্বর জঙ্গি হামলায় মৃত্যুু হয়েছিল চার জওয়ানের। গত সাত মাসে অফিসার এবং কমান্ডো-সহ মোট ২০ জন সেনার মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়। অথচ ২০০৩ সাল থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত এই এলাকায় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি।

এরপরই জঙ্গি দমনের রণকৌশল ঠিক করতে গত শুক্রবার সেনার উচ্চ পদস্থ কর্তারা পুঞ্চয় বৈঠকে বসেছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কমান্ডিং-ইন-চিফ (জেনারেল অফিসার ) উত্তর কমান্ড সহ উচ্চ-পদস্থ কর্মকর্তারা।

শুক্রবার তাঁরা যখন জঙ্গি দমনের রণকৌশলে ব্যস্ত ঠিক তখনই কৃষ্ণঘাটি এলাকায় ফের জঙ্গি হামলার মুখে পড়ে বাহিনী। শুক্রবার রাতভর গুলির লড়াই চলে। এরপরই জঙ্গি দমনে দু'দশক আগের স্টাইলে স্পেশাল অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সেনার এক পদস্থ কর্তার কথায়, "যেভাবে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বাড়ছে তাতে এই ধরনের অপারেশন ছাড়া জঙ্গিদের নির্মুল করা অসম্ভব। তাই এই পদক্ষেপ।"


```