Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ফ্লাইটে ধাক্কা মারল টেম্পো ট্র্যাভেলর! বেঙ্গালুরুর বিমানবন্দরে অদ্ভুত দুর্ঘটনা, আহত চালক

চালকের গাফিলতির কারণে এই ঘটনা এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ফ্লাইটে ধাক্কা মারল টেম্পো ট্র্যাভেলর! বেঙ্গালুরুর বিমানবন্দরে অদ্ভুত দুর্ঘটনা, আহত চালক

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 20 April 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি ইন্ডিগো বিমানে ধাক্কা টেম্পো ট্রাভেলারের। শুক্রবার দুপুরের ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হন। বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, চালকের গাফিলতির কারণে এই ঘটনা এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বেঙ্গালুরু বিমানবন্দরের মুখপাত্র একটি বিবৃতিতে জানান, '১৮ এপ্রিল, দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ, একটি থার্ড-পার্টি গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থার পরিচালিত গাড়ি দাঁড়িয়ে থাকা এক বিমানের আন্ডারকারেজে এসে ধাক্কা মারে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।'

বিবৃতিতে আরও বলা হয়, 'এই ঘটনায় গুরুতর আহতের কোনও খবর নেই। যাত্রী, এয়ারলাইন পার্টনার এবং বিমানবন্দরের কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পায় আমাদের কাছে।'

ইন্ডিগোর তরফে আরও জানানো হয়, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত বিমানটির ইঞ্জিন সাড়াইয়ের জন্য পার্ক করে রাখা হয়েছিল আলফা পার্কিং বে ৭১-এ। ঘটনার সময় গাড়িচালক কর্মীদের নামাতে এসেছিলেন এবং অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির উপরের অংশ ভেঙে গেছে। চালকের পাশে থাকা জানালার কাচও ভেঙে যায় ধাক্কার ফলে।

এই ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, টেম্পো ট্রাভেলারের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ির সামনের অংশ চ্যাপ্টা হয়ে গেছে এবং সামনের কাচ সম্পূর্ণভাবে ভেঙে গেছে।

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থার নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ইন্ডিগো ও বিমানবন্দর কর্তৃপক্ষ, দু'তরফেই জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা অটুট রাখতে সমস্ত নিয়মকানুন এবং প্রোটোকল মেনে চলা হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।


```