Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

বাইক কিনে আহ্লাদে আটখানা, ৬০ হাজার টাকা খরচ করে ডিজে বাজিয়ে বাড়ি ফিরলেন চা-ওয়ালা

সম্প্রতি শিবপুরীর একটি শোরুম থেকে নিজের পছন্দের একটি মোপেড কিনেছিলেন মুরারী চায়েওয়ালা।

বাইক কিনে আহ্লাদে আটখানা, ৬০ হাজার টাকা খরচ করে ডিজে বাজিয়ে বাড়ি ফিরলেন চা-ওয়ালা

মুরারী চায়েওয়ালা ও তাঁর সাধের বাইক

শেষ আপডেট: 14 October 2024 19:23

দ্য ওয়াল ব্যুরো: জীবনে নতুন বাইক কিনেছেন। বাহন হাতে পেয়ে খুশিতে পাগল হয়ে নিজের বিপদ বাড়ালেন এক চা বিক্রেতা। ভাবছেন তো এ আবার কেমন কথা? চা বিক্রি করেও নিজের জমানো টাকায় বাইক কিনেছেন, কিন্তু কী এমন করলেন যার জন্য এমন বিপর্যয় নেমে এল তাঁর জীবনে? ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

কী ঘটেছিল?

সূত্রের খবর, সম্প্রতি শিবপুরীর একটি শোরুম থেকে নিজের পছন্দের একটি মোপেড কিনেছিলেন মুরারী চায়েওয়ালা। পছন্দের জিনিস হাতে পেয়ে একটু সেলিব্রেশন করবেন না তা আবার হয় নাকি! যেমন ভাবা, তেমন কাজ। ২০ হাজার টাকা ডাউন্ট পেমেন্ট করে গাড়ি কিনলেও সেটিকে বাড়ি নিয়ে যেতে একেবারে রাজকীয় আয়োজন।

৬০ হাজার টাকা খরচ করে ডিজে, ব্যান্ড বাজিয়ে মিছিল করে মধ্যপ্রদেশের ব্যস্ত রাস্তায় রীতিমতো আলোড়ন ফেলেছেন মুরারী। এখানেই শেষ নয় সবাই যাতে তাঁর নতুন বাহন দেখতে পান সেকারণে একটি ক্রেন ভাড়া করে রাস্তার মাঝেই তা আকাশে তুলে ধরা হয়। পথচলতি মানুষ চা বিক্রেতার কীর্তি দেখে একেবারে অবাক।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে যায়। নেটিজেনদের কয়েকজন এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানালেও অনেকেই মুখ বেঁকিয়েছেন। কেউ কেউ বলেন, বাবা মপেট কিনেই এমন, বিএমডব্লু, মার্সিডিজ কিনলে কী করতেন? পাতি এই মপেট কিনে এমন আনন্দ ভাবা যায় না। অপর একজন লিখেছেন, গাড়ি কেনাটাই বড়, তবে উনি যেটা করেছেন তা বাড়াবাড়ি।

যদিও মাঝরাস্তাতেই পুলিশ এসে তাঁর সাধের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। অনুমতি ছাড়া এত বাড়াবাড়ির অপরাধে প্রথমেই ডিজে কনসোল খুলে নেওয়া হয়। এরপর চা বিক্রতাকে থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশকে সে জানায় নতুন গাড়ি বাড়ি নিয়ে গিয়ে ছেলেমেয়েদের চমকে দেওয়ার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন।


```