Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মন্ত্রী, এমএলএ, এমপি'র বিরুদ্ধে অপরাধ মামলার দ্রুত নিষ্পত্তি চায় সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বৃহস্পতিবার বলছে, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে। এ জন্য এমএলএ-এমপি কোর্টের পৃথক এজলাস গঠন করতে হবে।

মন্ত্রী, এমএলএ, এমপি'র বিরুদ্ধে অপরাধ মামলার দ্রুত নিষ্পত্তি চায় সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 9 November 2023 15:58

দ্য ওয়াল ব্যুরো: বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলার দ্রুত নিষ্পত্তি করতে বিশেষ আদালত তৈরি হয়েছে বছর দশ হয়ে গেল। তাতেও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে থাকা মামলার নিষ্পত্তিতে গতি আসেনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই ব্যাপারে নিম্ন আদালত এবং হাইকোর্টের ভূমিকা স্পষ্ট করে দিল। 

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বৃহস্পতিবার বলছে, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে। এ জন্য এমএলএ-এমপি কোর্টের পৃথক এজলাস গঠন করতে হবে।

 একইভাবে হাইকোর্টগুলিতে প্রধান বিচারপতি অথবা তাঁর মনোনীত বিচারপতিকে দিতে পৃথক বেঞ্চ গঠন করতে হবে। 

বিজেপির আইনজীবী সাংসদ অশ্বিনী উপাধ্যায় এই ব্যাপারে সুপ্রিম কোর্টে জনস্বার্থের মামলা করেছিলেন। মনে করা হচ্ছে দলের নির্দেশেই অশ্বিনী এই মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, দুর্নীতি সহ অপরাধের মামলাগুলির আদালতে নিষ্পত্তি হচ্ছে না। ফলে অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে। এতে জনসাধারণের কাছে আদালত সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। 

প্রধান বিচারপতির বেঞ্চ বলছে, হাইকোর্টকে এই ধরনের মামলায় নজরদারির ভূমিকা পালন করতে হবে। প্রতি মাসে নিম্ন আদালত এই সংক্রান্ত মামলাগুলির অগ্রগতি নিয়ে হাইকোর্টকে রিপোর্ট দেবে। হাইকোর্ট রিপোর্ট খতিয়ে দেখে নিম্ন আদালতকে নির্দেশ দেবে। 

দেশে বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ অনেক। আছে খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগও। আর দুর্নীতির অভিযোগ তো আছেই। 

বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেকেই মনে করেন, এই বিষয়ে শীর্ষ আদালত তদন্তকারী সংস্থাগুলির কর্তব্য স্পষ্ট করে দিলে ভাল হত। দুর্নীতি-সহ অনেক মামলাতেই ইডি, সিবিআইয়ের মতো এজেন্সিগুলি চার্জশিট দিতে পারেনি। এই তালিকায় অন্যতম বাংলার সারদা এবং নারদ মামলা। একটিতেও তদন্তকারী সংস্থা চূড়ান্ত চার্জশিট দিতে পারেনি।


```