Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ৫ মাস পর সুপ্রিম কোর্টে জামিন কেসিআর-কন্যা কে কবিতার

সুপ্রিম কোর্ট কবিতাকে ১০ লক্ষ টাকার দুটি বন্ড জমা দিতে বলেছে।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ৫ মাস পর সুপ্রিম কোর্টে জামিন কেসিআর-কন্যা কে কবিতার

কে কবিতা। ফাইল ছবি।

শেষ আপডেট: 27 August 2024 14:18

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় পাঁচ মাস পর সুপ্রিম কোর্টে জামিন পেলেন তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা। দিল্লির আম আদমি পার্টির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে জামিনে মুক্তি দেওয়ার পর মঙ্গলবার ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কবিতাকে ইডি, সিবিআইয়ের মামলায় জামিন দিল শীর্ষ আদালত। আদালতে কবিতার আইনজীবী জামিন চেয়ে বলেন, দুই তদন্তকারী সংস্থারই কবিতার বিরুদ্ধে তদন্তকাজ শেষ হয়ে গিয়েছে। সুতরাং, তাঁকে হেফাজতে রাখার আর প্রয়োজন নেই।

সুপ্রিম কোর্ট কবিতাকে ১০ লক্ষ টাকার দুটি বন্ড জমা দিতে বলেছে। তাঁকে সাক্ষ্যপ্রমাণ ও সাক্ষীদের প্রভাবিত করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আদালত। ইডি এবং সিবিআইকে সুপ্রিম কোর্ট কবিতার বিরুদ্ধে কী কী তথ্যপ্রমাণ মিলেছে তা জমা দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ শুনানি শেষে তেলঙ্গানা বিধান পরিষদ সদস্য কবিতাকে জামিনে মুক্তি দেয়।

বেঞ্চ বলেছে, তদন্তের কাজ শেষ এবং চার্জশিট জমা পড়েছে। ফলে এই অবস্থায় জামিনের আবেদনকারীকে আর হেফাজতে রাখার দরকার নেই। তিনি পাঁচ মাস ধরে জেলে রয়েছেন। অদূর ভবিষ্যতে এই বিচার শেষ হবে না। ফলে বিচারাধীন অবস্থায় বন্দি রাখা যেন সাজার নামান্তর না হয়।

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ১৫ মার্চ কবিতাকে গ্রেফতার করে ইডি। হায়দরাবাদে তাঁর বাড়িতে তল্লাশির পর গ্রেফতার করা হয় নেত্রীকে। এই গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিজেপির কারসাজি বলে অভিযোগে জানান কবিতা।


```