Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

অরবিন্দ কেজরিওয়ালকে ভোটের মুখেই গ্রেফতার কেন, ইডির জবাব তলব সুপ্রিম কোর্টের

পরবর্তী শুনানি ৩ মে

অরবিন্দ কেজরিওয়ালকে ভোটের মুখেই গ্রেফতার কেন, ইডির জবাব তলব সুপ্রিম কোর্টের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি।

শেষ আপডেট: 30 April 2024 17:51

দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার ইডিকে প্রায় ভর্ৎসনার সুরে সুপ্রিম কোর্ট জানতে চায়, ভোটের মুখেই কেন গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অধ্যক্ষকে। কেজরির আইনি পরামর্শদাতা কৌঁসুলিরাই এই প্রশ্ন তোলেন শীর্ষ আদালতে। তার ভিত্তিতে ইডিকে জবাব দিতে বলেছে আদালত।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি-গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। গতকাল সোমবার এবং আজ, মঙ্গলবার দুদিন ধরে শুনানি চলছে। সেই শুনানিতে এদিন ইডিকে লোকসভার আগে কেন অরবিন্দকে গ্রেফতার করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি সঞ্জীব খান্না বলেন, স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনারাও অগ্রাহ্য করতে পারেন না। কিন্তু, ভাবার বিষয় এই যে, গ্রেফতার করা হল কোন সময়ে। অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য ঠিক ভোটের সময় গ্রেফতার করা হল কেন, জানতে চেয়েছে বেঞ্চ।

আপের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে বলেন, এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থা অপরাধের কোনও কূল খুঁজে পায়নি। তাছাড়া এই মামলায় আপ প্রধানের জড়িত থাকার কোনও প্রমাণ দাখিল করতে পারেনি। এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট আগামী ৩ মে ইডির জবাব তলব করেছে। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চে এই আবেদনের পরবর্তী শুনানি হবে ওইদিনই।

অন্যদিকে, এদিনই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিহার জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন। জেল থেকে কেজরি তাঁকে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের হয়ে প্রচারে জোর দেওয়ার পরামর্শ দেন। কেজরির স্বাস্থ্য ভালো আছে। তাঁকে নিয়মিত ইনস্যুলিন দেওয়া হচ্ছে বলে জানান মান।


```