Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

পিরিয়ড মানে 'প্রতিবন্ধী' হয়ে যাওয়া নয়, মেয়েদের সবেতন ছুটির বিরোধিতা স্মৃতির

পিরিয়ড হওয়া মানে কোনও মেয়ে প্রতিবন্ধী হয়ে যায় না। তাই আলাদা করে ছুটি দেওয়ার মানেই হয় না।

পিরিয়ড মানে 'প্রতিবন্ধী' হয়ে যাওয়া নয়, মেয়েদের সবেতন ছুটির বিরোধিতা স্মৃতির

শেষ আপডেট: 14 December 2023 15:35

দ্য ওয়াল ব্যুরো: পিরিয়ড চলার সময় মেয়েদের আলাদা করে ছুটি দেওয়ার কোনও দরকারই নেই, এমনটাই মত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। স্মৃতির বক্তব্য, পিরিয়ড মেয়েদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ারই একটি অংশ। পিরিয়ড হওয়া মানে কোনও মেয়ে প্রতিবন্ধী হয়ে যায় না। তাই আলাদা করে ছুটি দেওয়ার মানেই হয় না।

বুধবার রাজ্যসভায় সাংসদ মনোজ কুমার ঝায়ের একটি প্রশ্নের জবাবে স্মৃতি বলেন, এখন অনেক কোম্পানিই মেয়েদের ঋতুস্রাব চলাকালীন সবেতন ছুটি মঞ্জুর করে। এর কোনও দরকারই নেই। কারণ ঋতুস্রাব কোনও শারীরিক ‘প্রতিবন্ধকতা’ নয়।

মহিলাদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্য নীতির প্রসঙ্গ ওঠে রাজ্যসভায়। এই বিষয়ে শুরুতে বলেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা। যার উত্তরেই স্মৃতি এমনটা জানান। তাঁর আরও বক্তব্য, মেয়েরা কর্মক্ষেত্রে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়। বরাবরই কর্মক্ষেত্রে পুরুষ-নারীর সমানাধিকারের প্রশ্ন ওঠে। তাই ঋতুস্রাবকে আলাদা করে চিহ্নিত করে বিশেষ সুবিধা দেওয়া মানে মেয়েদের সেই অধিকারে হস্তক্ষেপ করা। বরং ঋতুকালীন সময়ে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি কতটা মেনে চলা হচ্ছে, সে দিকে বেশি নজর দেওয়া উচিত।

ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতার গুরুত্বের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক এই বিষয়ে একটি খসড়া জাতীয় নীতি প্রণয়নের কথাও বলেছেন স্মৃতি। তাঁর কথায়, ““পিরিয়ড চলার সময় বেশ কিছু সামাজিক নিষেধাজ্ঞা মেনে চলতে হয়। যার ফলে মহিলার স্বাধীনভাবে ঘোরাফেরায় সমস্যা হয়। ঋতুস্রাব নিয়ে এখনও অনেক কুসংস্কারও রয়েছে। বহু ক্ষেত্রে সামাজিকভাবে হেনস্থার শিকার হতে হয় মেয়েদের। এই দিকটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা উচিত। ”

স্মৃতি জানাচ্ছেন, ঋতুকালীন সময়ে মেয়েরা যাতে স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলতে পারে সে জন্য সরকার বিশেষ স্কিম আনছে যার নাম 'প্রোমোশন অব মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট'। এই স্কিমে ১০-১৯ বছরের মেয়েদের ঋতুস্রাবের সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা ভালভাবে বুঝিয়ে বলা হবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের এই ব্যাপারে সচেতনতার পাঠ দেওয়ার চেষ্টা হবে।

উল্লেখ্য, কংগ্রেস সাংসদ শশী থারুর গত ৮ ডিসেম্বর ঋতুস্রাবকালীন সবেতন ছুটির প্রসঙ্গ তোলেন সংসদে। তাতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বক্তব্য,  ‘‘সংসদে আমাদের এমন কোনও প্রস্তাব রাখা উচিত নয় যেখানে মহিলাদের সমান সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। পিরিয়ড যাঁদের হয় না, তাঁদের দৃষ্টিভঙ্গিকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়ার মানেই নেই। কেন্দ্রীয় সরকারও পিরিয়ডের সময় মেয়েদের সবেতন ছুটির ব্যাপারে কোনও প্রস্তাব রাখেনি।”


```