Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

কোনওমতে সংসার চলে, মাথার ওপর ছাদটুকুও নেই! ৫৫ বছরের মহিলা জন্ম দিলেন ১৭তম সন্তানের

চিকিৎসক জানান, পরিবার প্রথমে বলেছিল এটি মহিলার চতুর্থ ডেলিভারি। পরে জানা যায় এটি তাঁদের ১৭তম সন্তান।

কোনওমতে সংসার চলে, মাথার ওপর ছাদটুকুও নেই! ৫৫ বছরের মহিলা জন্ম দিলেন ১৭তম সন্তানের

হাসপাতালে গালবেলিয়া পরিবার

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 August 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: ৫৫ বছর বয়সে এসে জন্ম দিলেন তাঁর ১৭তম সন্তানের। রাজস্থানের উদয়পুরে বিরল এই ঘটনা চমকে দিয়েছে এলাকাবাসীকে। মঙ্গলবার, আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা রেখা গালবেলিয়া স্থানীয় ঝাড়োল কমিউনিটি হেলথ সেন্টারে জন্ম দিলেন। তবে এর পাশাপাশি সামনে এসেছে গালবেলিয়া পরিবারের ভয়াবহ আর্থিক সংকট ও সামাজিক সংগ্রাম।

রেখার আগের ১৬ সন্তানের মধ্যে চার ছেলে ও এক মেয়ে জন্মের পরপরই মারা যায়। বাকি সন্তানের মধ্যে পাঁচজনের বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁদেরও সন্তান রয়েছে। মেয়ে শীলা কালবেলিয়া জানান, “আমাদের অবস্থা খুব খারাপ। মা’র এতগুলো সন্তান আছে জেনে সবাই হতবাক।”

স্বামী কাভরা কালবেলিয়া জানান, “আমাদের নিজেদের ঘর নেই। সন্তানদের খাওয়ানোর জন্য মহাজনের কাছ থেকে ২০ শতাংশ সুদে টাকা ধার নিয়েছি। লক্ষ লক্ষ টাকা শোধ করেও ঋণ শোধ হয়নি। আমরা কাগজ কুড়িয়েই সংসার চালাই। বিয়ে, পড়াশোনার তো দূর, খাওয়ারই কোনও ঠিকঠাক ব্যবস্থা নেই।” যদিও সরকারিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাঁদের জন্য বাড়ি বরাদ্দ হয়েছিল, জমি তাঁদের নামে না থাকায় তাঁরা এখনও কার্যত গৃহহীন।

চিকিৎসক ডাঃ রোশন দারাঙ্গি জানান, পরিবার প্রথমে বলেছিল এটি মহিলার চতুর্থ ডেলিভারি। পরে জানা যায় এটি তাঁদের ১৭তম সন্তান।

এই ঘটনা আবারও সামনে আনল ভারতে স্বাস্থ্যসচেতনতার ঘাটতি, চিকিৎসা পরিষেবায় সীমাবদ্ধতা ও পরিবার পরিকল্পনার ব্যর্থতা।

উল্লেখ্য, ২০১৯ সালে রাজস্থানের কোটায় ৬৫ বছরের এক মহিলা আইভিএফ-এর মাধ্যমে সন্তান জন্ম দিয়েছিলেন। সে ঘটনাও মাতৃস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে তীব্র বিতর্ক তৈরি করেছিল। গালবেলিয়া পরিবারের পরিস্থিতি এখন প্রশাসনের পর্যালোচনায়, শিগগিরই সাহায্যের আশ্বাসও মিলতে পারে বলে খবর।


```