Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

ওয়ানাড নয়, রায়বরেলির সাংসদ থাকবেন রাহুল, জানিয়ে দিলেন কেরলের কংগ্রেস সভাপতি

সুধাকরণ বলেন, আমার কাছে খবর আছে রাহুলজি লোকসভায় রায়বরেলিকে প্রতিনিধিত্ব করবেন। 

ওয়ানাড নয়, রায়বরেলির সাংসদ থাকবেন রাহুল, জানিয়ে দিলেন কেরলের কংগ্রেস সভাপতি

রাহুল গান্ধী

শেষ আপডেট: 12 June 2024 17:13

দ্য ওয়াল ব্যুরো: বুধবার কয়েক ঘণ্টা আগে স্বয়ং রাহুল গান্ধী বলেছিলেন, ‘আমি দ্বিধায় আছি। ওয়ানাড, নাকি রায়বেরলি, লোকসভাতে কোন আসনের প্রতিনিধিত্ব করব।’ তাঁকে দ্বিতীয়বারের জন্য জয়যুক্ত করায় ওয়ানাডের মানুষকে কৃতজ্ঞতা জানাতে বুধবার সেখানে রোড-শো করেন রাহুল। মঙ্গলবার বোন প্রিয়ঙ্কাকে নিয়ে রায়বরেলিতেও কৃতজ্ঞতা সভা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

পরে প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণের কথায় ধরা পড়ে, রাহুলের বুধবারের রোড-শো একই সঙ্গে ওয়ানাডকে বিদায় জানানোরও আয়োজন। সুধাকরণ বলেন, আমার কাছে খবর আছে রাহুলজি লোকসভায় রায়বরেলিকে প্রতিনিধিত্ব করবেন। 

সুধাকরণ ব্যাখ্যা দিয়েছেন কেন কেরলের ওয়ানাডের পরিবর্তে রাহুল রায়বরেলিকে বেছে নিচ্ছেন। কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, রাহুলজির রাজনৈতিক ব্যস্তস্তা আগামী দিনে আরও বেড়ে যাবে। স্বভাবতই দিল্লি থেকে কাছে রায়বরেলির সাংসদ থাকা তাঁর জন্য সহজ হবে। গত পাঁচ বছর ওয়ানাডের সাংসদ হিসাবে তিনি এলাকার জন্য যথেষ্ট করেছেন বলে কৃতজ্ঞতা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। 

যদিও রাহুল শেষ পর্যন্ত রায়বরেলির সাংসদ থেকে গেলে তার পিছনে দিল্লি থেকে দূরত্বের সুবিধার চেয়ে অনেক বেশি কাজ করবে উত্তর প্রদেশের ওই লোকসভার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্কের বিষয়টি। মা সনিয়া রায়বরেলি থেকে চারবার জিতে লোকসভায় গিয়েছেন। এছাড়া রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধী রায়বরেলি থেকে জিতে প্রধানমন্ত্রী হন। ফলে রায়বরেলির সাংসদ থাকাটা রাহুলের জন্য অনেক বেশি রাজনৈতিক বার্তাবহ সিদ্ধান্ত হবে। দলের সিদ্ধান্ত মেনে তিনি বিরোধী দলনেতা হলে আগামীদিনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর নাম  সামনের সারিতে থাকবে।


```