Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

বিমানবন্দরে নামতেই ধরল পুলিশ, গ্রেফতার যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না

বাড়ির পরিচারিকা থেকে শুরু করে একাধিক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রজ্জ্বলের বিরুদ্ধে।

বিমানবন্দরে নামতেই ধরল পুলিশ, গ্রেফতার যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না

প্রজ্জ্বল রেভান্না

শেষ আপডেট: 31 May 2024 07:59

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ ও যৌন হেনস্তার একাধিক অভিযোগে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না অবশেষে গ্রেফতার। বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে দেশে ফিরেছেন তিনি। আর ফেরার প্রায় সঙ্গে সঙ্গেই বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

বাড়ির পরিচারিকা থেকে শুরু করে একাধিক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রজ্জ্বলের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁর সেক্স টেপও ফাঁস হয়। তবে এখনও পর্যন্ত দুটি নির্দিষ্ট যৌন নির্যাতনের এফআইআর হয়েছে প্রজ্জ্বলের বিরুদ্ধে। এসবের মাঝেই হাসানের সাংসদ এবং ২০২৪ লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রেরই জনতা দল সেকুলারের প্রার্থী প্রজ্জল দেশ ছেড়ে 'পালিয়ে' যান জার্মানি। তিনি এতদিন মিউনিখে ছিলেন। 

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এই ঘটনার পরই জানিয়ে দিয়েছিলেন, দেশে নামামাত্রই প্রজ্জ্বলকে গ্রেফতার করা হবে। সে কারণে বেঙ্গালুরু বিমানবন্দরের উপর নজরদারিও বাড়ানো হয়েছিল। অবশেষে বেঙ্গালুরুর মাটিতে নামতেই গ্রেফতার হলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। যৌন কেলেঙ্কারির অভিযোগে গঠিত বিশেষ তদন্তকারী দল তাঁকে জেরা করবে শুক্রবার থেকেই। 

এত গুরুতর অভিযোগ ওঠার পরও নিজেকে রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করেছেন প্রজ্জ্বল। তবে ইতিমধ্যেই সাংসদের থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে বিজেপি, জেডিএস দল থেকেও তাঁকে সাসপেন্ড করা হয়েছে। 

সূত্রের খবর, আগে দু'বার মিউনিখ থেকে বেঙ্গালুরুর টিকিট কেটেও বাতিল করেছিলেন প্রজ্জ্বল। ফলে এবারেও তিনি দেশে ফিরবেন কিনা, তা নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছিল। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের সন্দেহ ছিল, ভোটের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে পারেন তিনি। তবে তেমনটা হল না। শেষ দফা ভোটের আগের দিনই দেশে ফিরে গ্রেফতার হলেন প্রজ্জ্বল।  


```