Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

সাত জঙ্গির ঘাঁটি! পাঠানকোট নিয়ে ব্যাপক সতর্ক পুলিশ, এক সন্দেহভাজনের ছবি প্রকাশ

বিগত কয়েক মাস ধরে লাগাতার হামলার ঘটনা ঘটছে জম্মু-কাশ্মীরে।

সাত জঙ্গির ঘাঁটি! পাঠানকোট নিয়ে ব্যাপক সতর্ক পুলিশ, এক সন্দেহভাজনের ছবি প্রকাশ

সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে

শেষ আপডেট: 25 July 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালের জানুয়ারি মাস। পাঞ্জাবের পাঠানকোটে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই হামলার কথা এখনও কেউ ভোলেনি। তবে আবার সেখানে হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভারতীয় সেনা গোপন সূত্রে খবর পেয়েছে, পাঠানকোটে এই মুহূর্তে ৭ জঙ্গি লুকিয়ে রয়েছে। পুলিশের তরফে এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। 

বিগত কয়েক মাস ধরে লাগাতার হামলার ঘটনা ঘটছে জম্মু-কাশ্মীরে। গত মঙ্গলবারও এক জওয়ান শহিদ হয়েছেন। এবার কি তাহলে ফের পাঠানকোটে হামলা চালাতে পারে জঙ্গিরা? এই প্রশ্ন দেখা দিয়েছে সকলের মনে। তবে কোনও ঝুঁকি না নিয়েই ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর জওয়ানরা। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র। 

সেনা সূত্রে খবর, পাঠানকোটের ফাংটোলি গ্রামে এক জঙ্গির পায়ের ছাপ মিলেছে। পুলিশ জানতে পেরেছে, স্থানীয় গ্রামবাসীরা সন্দেহভাজন কয়েক জনকে কয়েকদিন আগেই ঘোরাফেরা করতে দেখেছেন। কেউ কেউ তাঁদের কাছে জলও খেতে চেয়েছিল। সন্দেহ তীব্র হওয়ায় তারাই পুলিশকে খবর দেন এবং পরে সন্দেহভাজন এক জঙ্গির চেহারা আঁকতে সাহায্য করেন। 

গ্রামবাসীরা জানিয়েছেন, ওই সন্দেহভাজনরা জঙ্গলের দিকে চলে গেছে। তবে যাওয়ার আগে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তারা এও জিজ্ঞেস করেছিল যে কারা কারা একা থাকে, বা বাড়িতে ক'জন থাকে। এই খবর পাওয়ার পরই সেনা এবং পুলিশের যৌথবাহিনী চিরুনি তল্লাশি শুরু করেছে। পায়ের ছাপের সূত্র ধরেই জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছে।


```