Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

কল্যাণ কাণ্ডে ধনকড়কে ফোনে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী, নিন্দায় সরব রাষ্ট্রপতিও

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের মিমিক্রি করছিলেন। বিতর্কের মধ্যেই এবার ধনকড়কে ফোন প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডলে সেকথা জানালেন উপরাষ্ট্রপতি।

কল্যাণ কাণ্ডে ধনকড়কে ফোনে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী, নিন্দায় সরব রাষ্ট্রপতিও

শেষ আপডেট: 20 December 2023 12:34

দ্য ওয়াল ব্যুরো: সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের মিমিক্রি করার ঘটনায় তোলপাড় জাতীয় রাজনীতি। সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল সাংসদ। বিতর্কের মধ্যেই এবার ধনকড়কে ফোন প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডলে সেকথা জানালেন উপরাষ্ট্রপতি।

মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কথা বলার ধরন, শরীরী ভাষা নকল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা দেখে হেসে লুটোপুটি খেতে থাকেন বিভিন্ন বিরোধী দলের সাংসদেরা। এমনকী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেও মোবাইলে কল্যাণের ভিডিয়ো তুলতে দেখা যায়। কিন্তু বিষয়টি মোটেও সহজভাবে নিতে পারেননি ধনকড়। কল্যাণের 'উপহাস'কে ব্যক্তিগত আক্রমণ বলেই অ্যাখ্য়া দিয়েছেন তিনি। আর সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রীও সমবেদনা জানিয়েছেন বলে এক্স হ্যান্ডেলে লিখেছেন ধনকড়। 

উপরাষ্ট্রপতি লিখেছেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে একটি টেলিফোন পেলাম। গতকাল কয়েকজন সম্মানীয় সাংসদ পবিত্র সংসদ চত্বরে অতি নাটকীয়তা তৈরি করেছেন তা নিয়ে উনি গভীর বেদনা প্রকাশ করেছেন।'' এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী তাঁকে আরও বলেছেন, "'গত কুড়ি বছর ধরে তিনি এভাবেই অপমানিত হয়ে আসছেন। কিন্তু ভারতের উপরাষ্ট্রপতির সঙ্গে সংসদে এমন হওয়াটা দুর্ভাগ্যজনক। আমি ওঁকে বলেছি কয়েকজনের আচরণ আমাকে আমার কর্তব্য পালন করা থেকে আটকাতে পারে না।"

শুধু প্রধানমন্ত্রী নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণে ‘ব্যথিত’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এক্স হ্যান্ডেলে তিনিও সেকথা লিখেছেন। রাষ্ট্রপতি লিখেছেন, "নির্বাচিত প্রতিনিধিদের অবশ্যই নিজেদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে, তবে তাদের অভিব্যক্তি মর্যাদা ও সৌজন্যের নিয়মের মধ্যে হওয়া উচিত।''


প্রসঙ্গত, কল্যাণ যখন উপরাষ্ট্রপতিকে নকল করছেন ঠিক তখন তখন সংসদে বিজেপি সংসদীয় দলের বৈঠক উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দিকে, ধনকড়কে কল্যাণের নকল করার সময় সিঁড়ির ধাপে বসেছিলেন বিরোধী দলগুলির সাংসদেরা। যদিও কল্যাণের এ হেন আচরণে ধনকড় প্রথমে ‘‘গোটাটাই হাস্যকর'' বলেছিলেন। তবে সময় যত এগিয়েছে ততই ঘটনাটি জটিল থেকে জটিলতর হয়েছে।  


```