Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন মোদী, কথা জয়শঙ্করের সঙ্গে, সংসদে বিবৃতি দেবে কেন্দ্র

শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের ৫০টি জেলায় অন্তত ২০০টির বেশি এ ধরনের হামলার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন মোদী, কথা জয়শঙ্করের সঙ্গে, সংসদে বিবৃতি দেবে কেন্দ্র

দুজনের একান্ত আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শেষ আপডেট: 28 November 2024 15:29

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। বিদেশমন্ত্রীর কাছে সেদেশে হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর কট্টর ইসলামপন্থীদের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদী। সূত্রে খবর, ঘরে-বাইরে চাপের মুখে ভারত সরকার বাংলাদেশ পরিস্থিতি ও দেশের অবস্থানের কথা সংসদে জানাতে পারে। এবং তা বলবেন জয়শঙ্করই। তার আগে দুজনের একান্ত আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত ৫ অগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের ৫০টি জেলায় অন্তত ২০০টির বেশি এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। তা নিয়ে বিদেশমন্ত্রীর কাছে গভীর উদ্বেগের কথা জানান প্রধানমন্ত্রী। কারণ, দেশের রাজনৈতিক পরিবেশও বাংলাদেশের ঘটনায় প্রভাবিত হয়ে পড়ছে। শরিক দলগুলি এবং বিরোধীদের পক্ষ থেকেও মোদীর উপর ব্যবস্থা নেওয়ার চাপ বাড়ছে। সেসবই আলোচনা হয় এদিনের বৈঠকে।

এদিন সংসদে প্রাক্তন আমলা তথা রাষ্ট্রদূত জয়শঙ্কর দেখা করেন প্রধানমন্ত্রীর অফিসে। সেখানে তিনি মোদীকে বাংলাদেশ সংক্রান্ত পরিস্থিতি ব্যাখ্যা করেন বলে সূত্রে জানা গিয়েছে। কারণ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন সাফ জানিয়ে দেন, যেহেতু বিষয়টি অন্য দেশের তাই এ বিষয়ে কেন্দ্রই যা করার করবে। আমরা এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশেই আছি।

কংগ্রেস এমপি শশী তারুর বলেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং বেদনাদায়ক। আমাদের নিকটতম প্রতিবেশী দেশের এই অবস্থায় প্রতিটি ভারতবাসী উদ্বিগ্ন। তাই এটা কেবল বিদেশ মন্ত্রকের নজর রাখার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, যে সমস্ত খবর আসছে তাতে সব ভারতীয়ই উদ্বেগে রয়েছেন। 
অন্যদিকে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হিন্দু-আমেরিকান গোষ্ঠী জো বাইডেন ও হবু প্রেসিডেন্টকে পদক্ষেপের আর্জি জানিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ আমেরিকার সভাপতি অজয় শাহ বলেন, বাংলাদেশে যা চলছে তা মেনে নেওয়া যায় না। এটাই কি বাইডেন প্রশাসনের মানবাধিকার রক্ষার ঐতিহ্য!


```