Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

IND-PAK Tension: গুজরাতের মুখ্যমন্ত্রীকে ফোন ভূমিপুত্র মোদীর, খোঁজ নিলেন নিরাপত্তার

ভারত-পাকিস্তান উত্তেজনার যখন ক্রমবর্ধমান, সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী (Gujarat) ভূপেন্দ্র প্যাটেলের (Bhupendra Patel) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

IND-PAK Tension: গুজরাতের মুখ্যমন্ত্রীকে ফোন ভূমিপুত্র মোদীর, খোঁজ নিলেন নিরাপত্তার

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 9 May 2025 14:42

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান উত্তেজনার যখন ক্রমবর্ধমান, সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী (Gujarat) ভূপেন্দ্র প্যাটেলের (Bhupendra Patel) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সীমান্তবর্তী রাজ্য হিসেবে গুজরাতের প্রস্তুতি এবং সীমান্তে উত্তেজনার পরিস্থিতিতে গুজরাত সরকারের নেওয়া আগাম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খবরাখবর নেন। প্রধানমন্ত্রীও এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে কচ্ছ, বনসকণ্ঠা, পাটন, জামনগরের মতো সংবেদনশীল জেলা, যেগুলি পাকিস্তান সীমান্তের সঙ্গে সংযুক্ত সেগুলির ক্ষেত্রে বিশেষ নজরদারির কথাও বলেছেন মোদী। সেই খবরই  গুজরাতের মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে এই তথ্য শেয়ার করেন।

উল্লেখ্য, গুজরাতই পাকিস্তানের সীমান্তবর্তী একমাত্র রাজ্য যার স্থল, আকাশ এবং উপকূলীয় সীমান্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সরকারি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ভারত গুজরাতের ভূজ-সহ ১৫টি শহরে পাকিস্তানের বিমান হামলার চেষ্টা ব্যর্থ করেছে। 

আজ ভোর সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জয়সলমেরের রামগড়ে বিএসএফ ক্যাম্পে পাকিস্তান ড্রোন হামলা (Drone Attack) চালায়। ভারতীয় সেনাবাহিনীও (Indian Army) পাল্টা জবাব দিয়েছে। অন্তত ৫০টিরও বেশি পাকিস্তানি ড্রোন হামলা বানচাল করা হয়েছে।

অন্যদিকে, পুঞ্চ, রাজৌরি এবং জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তে আবারও গুলিবর্ষণ করে পাক-সেনা। এই নিয়ে টানা ১৬ দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করল তারা। তারই জবাব দিয়েছে ভারত। 


```