Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

Operation Sindoor: ৭ মে সকালে মেয়ে হয়েছে, বিহারের দম্পতি সদ্যোজাতের নাম রাখলেন 'সিন্দুরি'

মেয়ের বাবার মতে, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) পাকিস্তানকে দেওয়া ভারতের যোগ্য জবাব। সিন্দুরি বড় হয়ে ভারতীয় আর্মিতেই যোগ দেবে, এমনটাই জানিয়েছেন তিনি।

Operation Sindoor: ৭ মে সকালে মেয়ে হয়েছে, বিহারের দম্পতি সদ্যোজাতের নাম রাখলেন 'সিন্দুরি'

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 May 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) নামে নামকরণ করলেন সদ্যোজাত মেয়ের। দেশের প্রতি প্রেমের এমনই নিদর্শন রাখলেন বিহারের কাটিহার জেলার এক দম্পতি। তাঁদের নবজাতকের নাম রেখেছেন 'সিন্দুরি' (Sinduri)।

৭ মে সকাল ৯টা নাগাদ কাটিহারের বালথী মহেশপুর গ্রামের সন্তোষ মণ্ডলের স্ত্রী রাখী কুমারীর কোলে আসে ফুটফুটে কন্যাসন্তান। ওইদিনই পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে (PoK) অভিযান চালিয়েছে ভারত, যার নাম 'অপারেশন সিঁদুর’। এই অভিযানই দেশের মানুষের কাছে পহেলগাম হামলায় (Pahalgam attack)নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন। দম্পতি সেই নামেই নাম রাখলেন মেয়ের।

নামকরণের বিষয়ে সদ্য বাবা-মা সন্তোষ-রাখী বলেন, ‘পাকিস্তানের (pakistan) বিরুদ্ধে এই জয় এবং আমাদের মেয়ের জন্ম একই দিনে- এটি আমাদের জন্য গর্বের বিষয়।’ এই ঐতিহাসিক অভিযানের নামে তাঁদের বাড়ির মেয়েকে চিনবেন সকলে, তাই পরিবারের সবাই এই সিদ্ধান্তে ভীষণ খুশি।

সন্তোষের মতে, পাকিস্তানের ওই হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত (India)। সিন্দুরি বড় হয়ে ভারতীয় আর্মিতেই (Indian Army) যোগ দেবে, এমনটাই জানিয়েছেন তিনি।

সিন্দুরি ও তার পরিবার

'সিন্দুরি' নামের তাৎপর্য:

'সিন্দুরি' শব্দটি এসেছে 'সিঁদুর' থেকে, যা সধবা হিন্দু নারীরা বিয়ের সময় থেকে আজীবন ব্যবহার করেন। স্বামীর মঙ্গলকামনাও জুড়ে থাকে সিঁদুরের অস্তিত্বে। ২২ এপ্রিলের পহেলগাম হামলায় নিহত পুরুষদের স্ত্রীরা বিধবা হয়েছেন, জীবন থেকে মুছে গিয়েছে সেই সিঁদুরেরই অস্তিত্ব। ভারতের অভিযানের নামকরণ সেই নারীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতার প্রকাশ।

কোনও ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে সন্তানের নামকরণ করা ভারতীদের কাছে নতুন কিছু নয়। কোভিড-১৯ প্যান্ডেমিকের সময় ছত্তিশগড়ের এক দম্পতি তাঁদের যমজ সন্তানের নাম রেখেছিলেন করোনা, কোভিড। মধ্যপ্রদেশে আবার এক দম্পতি তাঁদের ছেলের নাম রেখেছিলেন লকডাউন যাদব।


```