Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

বাস চালানোর সময়ে আচমকাই হার্ট অ্যাটাক, মৃত্যুর আগে ৬০ জন যাত্রীর প্রাণ বাঁচালেন চালক

পশ্চিমবঙ্গ থেকে পর্যটকদের নিয়ে বাসটি ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে যাচ্ছিল। তখনই ওই বাসের চালক হৃদরোগে আক্রান্ত হন।

বাস চালানোর সময়ে আচমকাই হার্ট অ্যাটাক, মৃত্যুর আগে ৬০ জন যাত্রীর প্রাণ বাঁচালেন চালক

শেষ আপডেট: 30 January 2024 17:16

দ্য ওয়াল ব্যুরো: বাস চালানোর সময়ে আমচকাই বুকে ব্যথা। মুহূর্তে লুটিয়ে পড়েন মাটিতে। কিছুক্ষণের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় চালকের। কিন্তু অসুস্থ অনুভব করলেও স্টিয়ারিং থেকে হাত সরিয়ে নিয়ন্ত্রণ হারাননি তিনি। সঠিক সময়ে বাস থামিয়ে প্রাণ বাঁচান ৬০ জন যাত্রীর। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোর জেলার পাতাপুর ছকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পশ্চিমবঙ্গ থেকে পর্যটকদের নিয়ে বাসটি ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে যাচ্ছিল। তখনই ওই বাসের চালক হৃদরোগে আক্রান্ত হন। বুকে ব্যথা অনুভব হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তার এক পাশে বাস থামিয়ে দেন চালক। কয়েক মুহূর্তের মধ্যে জ্ঞান হারান তিনি। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। 

যাত্রীদের চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। স্থানীয় বাসিন্দারা চালকের নাম শেখ আখতার বলে জানান। দ্রুত অসুস্থ চালককে নীলগিরি সাব-ডিভিশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

অমিত দাস নামে বাসের এক যাত্রী জানিয়েছেন,চালক হঠাতই অসুস্থ হয়ে পড়েন। বুকের বাঁ দিকে ব্যথা হতে শুরু করে তাঁর। কিন্তু অসুস্থ অনুভব করলেও তিনি সঠিক সময়ে রাস্তার একপাশে বাস নিয়ে যান। বাস থামিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। তবে যাত্রীদের কোনও বিপদে পড়তে হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়েও ৬০ জন যাত্রীকে সুরক্ষিত রাখেন চালক। 


```