Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

ধ্যানস্থ মোদীর ভিডিও পোস্ট হতেই সমাজ মাধ্যমে মতামতের স্রোত বইছে, কেমন তরঙ্গ দেখা যাক

তাতে  দেখা যাচ্ছে, স্বামী বিবেকানন্দ মোদীর উদ্দেশ্যে কিছু বলছেন! ছবির পাশে লেখা- 'আপনি আমার সম্পর্কে জানতে কোন সিনেমা দেখেছেন?'

ধ্যানস্থ মোদীর ভিডিও পোস্ট হতেই সমাজ মাধ্যমে মতামতের স্রোত বইছে, কেমন তরঙ্গ দেখা যাক

ধ্যানস্থ মোদী।

শেষ আপডেট: 1 June 2024 19:47

দ্য ওয়াল ব্যুরো: ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোট। সেই ভোটে বারাণসীর প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা ৪৫ মিনিট থেকে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন তিনি। তার পর শুক্রবার সকালে সংবাদমাধ্যমে তাঁর সূর্যপ্রনাম ও ধ্যানের ছবি ছড়িয়ে পড়তেই হই হই পড়ে গেছে। সমাজ মাধ্যমে উপচে পড়ছে মতামত, টীকা ও টিপ্পনি। 

সম্প্রতি একটু টিভি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, রিচার্ড অ্যাটেনবরোর সিনেমা ‘গান্ধী’ মুক্তি পাওয়ার আগে গোটা বিশ্ব মহাত্মা গান্ধীকে তেমন চিনতই না!

মোদীর ধ্যান নিয়ে সেই প্রসঙ্গ টেনে হাকুনা মহন্ত একটি ছবি পোস্ট করেছেন। তাতে  দেখা যাচ্ছে, স্বামী বিবেকানন্দ মোদীর উদ্দেশ্যে কিছু বলছেন! ছবির পাশে লেখা- 'আপনি আমার সম্পর্কে জানতে কোন সিনেমা দেখেছেন?'

নীলাঞ্জন দাস আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার অংশ পোস্ট করেছেন—রাজা বসেছেন ধ্যানে/বিশজন সর্দার/চিৎকার রবে তারা/হাঁকিছে খবরদার।

কেউ লিখছেন, ‘সিরিয়াসলি আমি ভাবতে পারছি না মানুষ কীভাবে এই লোকটিকে বিশ্বাস করে’। কটাক্ষের সুরে একজন জানতে চেয়েছেন, ‘ক্যামেরাম্যানদের এত ভিড় থাকলে সেটাকে ফ্ল্যাশমব বলতে পারি? এভাবে কি ধ্যান করা যায়?’

পিটার ভাস লিখেছেন, ‘বিবেকানন্দ রক মেমোরিয়ালের ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, কিন্তু ঈশ্বরের এই ঐশ্বরিক পুত্র সবকিছু করতে পারেন!’

এমনই হাজারও সমালোচনার মুখে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ন্যাসী বেশের ভিডিও।

দীপক শর্মা নামে এক ব্যক্তির সরাসরি দাবি করেছেন, 'মোদী ওখানে ধ্যান করছেন না। তিনি সেখানে কয়েক মিনিটের জন্য শুটিং করেন এবং যখন প্রযোজক 'কাট' বলেন, তিনি বিশ্রামে যান।'

'ভারতীয়দের বোকা বানানো কি খুব সহজ?' প্রশ্ন ছুড়েছেন এক নেট  নাগরিক। লতিকা নামের এক নেট নাগরিক জানিয়েছেন, ভিডিও দেখে তার ছেলের নার্সারি ক্লাসের কথা মনে পড়ে যাচ্ছে! যেমন খুশি সাজো প্রতিযোগিতায় সন্ন্যাসী সেজে  সেরা পুরস্কার পেয়েছিল সে!

নেহা নামে অপর একজনের পরামর্শ, 'মোদীর উচিত রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করা এবং বাকি জীবন সেখানে থাকা! এতে তাঁর স্বাস্থ্য যেমন ভাল থাকবে, তেমনই ভারতের জন্যও খুব ভাল হবে!'

ধ্যানমগ্ন মোদীর ভিডিও পোস্ট হতেই সোশ্যাল সাইট এ উপচে পড়ছে এমন হাজারও কমেন্ট।


```