Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

রাজস্থানে সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ, ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত একাধিক

পরপর বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। কিছু সিলিন্ডার (tanker collision) ঘটনাস্থল থেকে অনেক দূর পর্যন্ত ছিটকে যায়। আগুন ও বিস্ফোরণের দৃশ্য ও শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা ও শোনা যাচ্ছিল।

রাজস্থানে সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ, ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত একাধিক

জয়পুর-আজমের হাইওয়েতে দুর্ঘটনা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 October 2025 10:05

দ্য ওয়াল ব্যুরো: জয়পুর-আজমের হাইওয়েতে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ ঘটে (Jaipur-Ajmer highway accident)। মুহূর্তে পরপর বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। কিছু সিলিন্ডার (tanker collision) ঘটনাস্থল থেকে অনেক দূর পর্যন্ত ছিটকে যায়। আগুন ও বিস্ফোরণের দৃশ্য ও শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা ও শোনা যাচ্ছিল। মঙ্গলবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন একাধিক।

জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানান, এই ঘটনায় ট্যাঙ্কারের চালক-সহ তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালককে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রেম চন্দ বাইরওয়া। তিনি জানিয়েছেন, 'দুর্ঘটনায় কোনও প্রাণহানি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।' নিয়মিত খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এখনও পর্যন্ত কোনো প্রাণহানি রিপোর্ট হয়নি।

পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। দুর্ঘটনার পর থেকেই হাইওয়েতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। উপমুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ট্রাক ও ট্যাঙ্কারের চালক ও সহকর্মীরা এখনও নিখোঁজ রয়েছেন। পুলিশ ও প্রশাসন তাদের খোঁজ করছে।

জেলা প্রশাসন এবং সিনিয়র পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটি রাস্তার পাশে একটি হোটেলের বাইরে পার্ক করা ছিল এবং চালক খাবারের জন্য ভিতরে গিয়েছিলেন। হঠাৎ ট্যাঙ্কারটি পিছন থেকে এসে ট্রাকে ধাক্কা দেয়। ট্যাঙ্কারের চালককে আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও একই হাইওয়েতে ভাংক্রোটা এলাকার কাছে একটি এলপিজি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে। বিস্ফোরণের জেরে হাইওয়ের একটি অংশ কার্যত আগুনে ঢেকে যায়, দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত ১৯ জনের। 


```