Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

জম্মু কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ল তিনজন সন্ত্রাসবাদী

জঙ্গিদের খোঁজে একসঙ্গে ত্রিফলা অভিযানে নেমেছে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা, এনএসজি, বিএসএফ এবং সিআরপিএফ। যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সাফাইয়া' (Operation Safaiya)।

জম্মু কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ল তিনজন সন্ত্রাসবাদী

গত নয় দিনে সেনার তৃতীয় অভিযান

শেষ আপডেট: 1 April 2025 08:49

দ্য ওয়াল ব্যুরো: নয় দিনে সেনার তৃতীয় অভিযান। জম্মু কাশ্মীরের কাঠুয়ায় (Kashmir Kathua) সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ল আরও তিন সন্ত্রাসবাদী (Terrorist)। 

জঙ্গিদের খোঁজে একসঙ্গে ত্রিফলা অভিযানে নেমেছে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা, এনএসজি, বিএসএফ এবং সিআরপিএফ। যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সাফাইয়া' (Operation Safaiya)।

শনিবার তল্লাশি অভিযানের সময় সেনার 'রাইজিং স্টার কোর'-র প্রত্যাঘাতে দুই জঙ্গি নিহত হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করে বাহিনী। শুধু তা-ই নয়, জঙ্গল থেকে এক পুলিশকর্মীরও দেহ উদ্ধার হয়েছিল।

বৃহস্পতিবার সকাল থেকে সেনার সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। শুক্রবার পর্যন্ত সেই সংঘর্ষ চলে। এই ঘটনায় চার পুলিশকর্মী নিহত হন। মৃত্যু হয় অনুপ্রবেশকারী দুই জঙ্গিরও। বাকি জঙ্গিরা কাঠুয়ার জঙ্গলে আশ্রয় নেয়। সেই জঙ্গলকে ঘিরে পাঁচ বাহিনী অভিযানে নামে।

মনে করা হচ্ছে গত ২৩ মার্চ হীরানগর সেক্টরের কাছে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল, তারাই কাঠুয়ার হামলার সঙ্গে জড়িত। এই আবহে সোমবার রাতে সেনার তৃতীয় অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ল আরও তিন সন্ত্রাসবাদী। 

সোমবার সন্ধ্যার দিকে পঞ্জতীর্থী এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখা যাওয়ার পর নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে। স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ভারতীয় সেনাবাহিনী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) যৌথভাবে অভিযান শুরু করে।

অভিযানের শুরুতেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়, যার জবাবে প্রতিরক্ষামূলক গুলি চালানো হয়। বর্তমানে তিন জঙ্গি পঞ্জতীর্থী এলাকার একটি ঘন জঙ্গল ও পাহাড়ি অঞ্চলে আটকে রয়েছে বলে জানা গেছে। এলাকাটি পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে এবং ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলছে।


```