Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান! ভিড় সামলাতে আগেভাগেই চালু হল বিশেষ ট্রেন, বুকিং শুরু কবে থেকে?

গরমের ছুটিতে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল রেল। ভ্রমণের চাহিদা বাড়বে বুঝেই এপ্রিল থেকে একাধিক রুটে নতুন স্পেশাল ট্রেন চালু হচ্ছে (Indian Railways special trains)। পাশাপাশি একটি চলতি স্পেশাল ট্রেনের মেয়াদও বাড়ানো হয়েছে।

গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান! ভিড় সামলাতে আগেভাগেই চালু হল বিশেষ ট্রেন, বুকিং শুরু কবে থেকে?

বিশেষ ট্রেন চালু করল রেল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 13:54

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন গরমের ছুটিতে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল রেল। ভ্রমণের চাহিদা বাড়বে বুঝেই এপ্রিল থেকে একাধিক রুটে নতুন স্পেশাল ট্রেন চালু হচ্ছে (Indian Railways special trains)। পাশাপাশি একটি চলতি স্পেশাল ট্রেনের মেয়াদও বাড়ানো হয়েছে। রেল সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই কলকাতা-মউ (Kolkata–Mau) এবং মালদহ টাউন-বেঙ্গালুরু (Malda Town–Bengaluru) রুটে বিশেষ ট্রেন চলবে। এছাড়া বাড়ানো হল যশবন্তপুর-কাটিহার স্পেশাল ট্রেনের সময়সীমা।

১) কলকাতা–মউ–কলকাতা স্পেশাল (০৫০৯৬/০৫০৯৫)

  • চালু হবে: ৮ এপ্রিল থেকে
  • চলবে: ১৫ জুলাই পর্যন্ত

মউ–কলকাতা (০৫০৯৬):

  • প্রতি বুধবার দুপুর ১:৩০-এ মউ থেকে ছাড়বে।
  • পরের দিন সকাল ৮:৫০-এ কলকাতা পৌঁছাবে।

কলকাতা–মউ (০৫০৯৫):

  • প্রতি বৃহস্পতিবার দুপুর ১:২০-এ কলকাতা স্টেশন থেকে ছাড়বে।
  • পরের দিন সকাল ৭:৪৫-এ মউ পৌঁছাবে।

স্টপেজ: নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ।
কোচ: জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার, এসি।

২) মালদহ টাউন–বেঙ্গালুরু–মালদহ টাউন স্পেশাল (০৬৫৬৫/০৬৫৬৬)

  • চালু হবে: ৫ এপ্রিল থেকে
  • চলবে: ১২ জুলাই পর্যন্ত

বেঙ্গালুরু–মালদহ (০৬৫৬৫):

  • প্রতি রবিবার রাত ১১:৪০-এ বেঙ্গালুরু থেকে ছাড়বে।
  • তৃতীয় দিন (মঙ্গলবার) বিকেল ৪:৩০-এ মালদা পৌঁছাবে।

মালদহ-বেঙ্গালুরু (০৬৫৬৬):

  • প্রতি বুধবার বিকেল ৪:০০-এ মালদা থেকে ছাড়বে।
  • তৃতীয় দিন দুপুর ১২:৪৫-এ বেঙ্গালুরু পৌঁছাবে।

স্টপেজ: নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি।

৩) যশবন্তপুর–কাটিহার স্পেশাল (০৬৫৭১/০৬৫৭২)

চাহিদা বেড়েছে বুঝেই এই স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে।

  • যশবন্তপুর থেকে: ৭ এপ্রিল থেকে ১৪ জুলাই পর্যন্ত আগের সময়সূচী অনুযায়ী চলবে।
  • কাটিহার থেকে: ১০ এপ্রিল থেকে ১৭ জুলাই পর্যন্ত আগের মতোই চলবে।

টিকিট বুকিং

কলকাতা–মউ (০৫০৯৫) এবং মালদহ–বেঙ্গালুরু (০৬৫৬৬) স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হচ্ছে ৩০ মার্চ ২০২৬ থেকে। টিকিট মেলে ইন্টারনেট ও PRS কাউন্টারে।


```