
প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 November 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় ভারতীয় নৌসেনার ডুবো জাহাজে ধাক্কা খেয়ে উল্টে গেল মাছ ধরার ভেসেল। ভেসেলে সেসময় ১৩ জন ছিলেন। ১১ জনকে উদ্ধার করা হয়েছে। ২ জন এখনও নিখোঁজ।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গোয়ার উপকূল থেকে ৭০ মাইল দূরে দুর্ঘটনাটি হয়। মার্থোমা নামের একটি মাছ ধরার ভেসেল দুর্ঘটনার কবলে পড়ে। এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
বিবৃতিতে বলা হয়, 'মুম্বইয়ের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার তল্লাশি চালাচ্ছে। কোস্ট গার্ডও এই অভিযানে সাহায্য করছে।'
কীভাবে ধাক্কা খেল মাছ ধরার ভেসেল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।