Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

Operation Sindoor: কান্দাহার বিমান ছিনতাইয়ের মূল চক্রী মাসুদের ভাই রউফ খতম অপারেশন সিঁদুরে

Operation Sindoor: অটলবিহারী বাজপেয়ী জমানায় ১৯৯৯ সালে ভারতীয় বিমান (আইসি ৮১৪) ছিনতাইয়ের নাটের গুরু ছিল। জইশের অপারেশন হেড হিসেবে আরও বেশ কিছু জঙ্গি কাজের পান্ডা ছিল রউফ। সেই রউফকে অপারেশন সিঁদুরে খতম করা সেনাবাহিনীর এক বিরাট সার্থকতা।

Operation Sindoor: কান্দাহার বিমান ছিনতাইয়ের মূল চক্রী মাসুদের ভাই রউফ খতম অপারেশন সিঁদুরে

জইশ-ই-মহম্মদের কমান্ডার আবদুল রউফ আজহার

শেষ আপডেট: 8 May 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) বিরাট সাফল্য নিশ্চিত হল একদিন পর, বৃহস্পতিবার। এদিন শীর্ষ গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জইশ-ই-মহম্মদের কমান্ডার আবদুল রউফ আজহার পাক পাঞ্জাবের বাহাওয়ালপুর জঙ্গি ঘাঁটি নিকেশের সময়ই খতম হয়ে গিয়েছে (India attacks Millitant shelter)। রউফ আজহার হল জইশ প্রধান মাসুদ আজহারের ছোট ভাই। তার থেকেও রউফের বড় পরিচয় হল, অটলবিহারী বাজপেয়ী জমানায় ১৯৯৯ সালে ভারতীয় বিমান (আইসি ৮১৪) ছিনতাইয়ের নাটের গুরু ছিল। জইশের অপারেশন হেড হিসেবে আরও বেশ কিছু জঙ্গি কাজের পান্ডা ছিল রউফ। সেই রউফকে অপারেশন সিঁদুরে (Operation Sindoor)খতম করা সেনাবাহিনীর এক বিরাট সার্থকতা।

কয়েক দশক ধরে ভারতীয় গোয়েন্দা বাহিনী (Indian Intelligence Service) রউফকে খতমের জন্য তক্কেতক্কে ছিল। বহুবার চেষ্টা করেও তার নাগাল মেলেনি। এবারে তাকে খতমের সার্থকতায় ভারতের জঙ্গি নিকেশ অভিযান এক চূড়া স্পর্শ করল বলাই যায়। অন্যদিকে, আবদুল রউফের মৃত্যু পাক জঙ্গিদের মনোবল ভেঙে দেবে বলে মনে করা হচ্ছে।

কান্দাহার বিমান ছিনতাইয়ের (Kandahaar Hijack) ঘটনা ছাড়াও আবদুল রউফ আজহার ২০০১ সালের সংসদে হামলা, ২০০৩ সালের নাগরোটা সেনা শিবিরে হামলা, ২০১৯ সালের পুলওয়ামায় জঙ্গি হানার চক্রী ছিল। ভারতীয় সেনা ও গোয়েন্দাদের হাত ধৃত জইশ প্রধান মাসুদ আজহারকে মুক্তির দাবিতে আইসি ৮১৪ ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই করা হয়। শেষমেশ সব যাত্রীকে খতমের হুমকির কাছে নত হয়ে বাজপেয়ী সরকার মাসুদ আজহার সহ কয়েকজন জঙ্গিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই ছিনতাইয়ের পুরো নকশাটি করেছিল আবদুল রউফ।

কে আবদুল রউফ আজহার?

আবদুল রউফ আজহার হল পাকিস্তানি (Pakistan) দেওবন্দি কট্টর ইসলামপন্থী জঙ্গি। জইশ প্রধান মাসুদ আজহারের ছোট ভাই রউফ জঙ্গি দলের সুপ্রিম কমান্ডার বা অপারেশনাল প্রধান হিসেবে নিযুক্ত ছিল। ২০০৭ সালের ২১ এপ্রিল থেকে সে এই পদে নিযুক্ত হয়। কান্দাহার বিমান ছিনতাইয়ের সময় তার বয়স ছিল মাত্র ২৪ বছর। সেই থেকে ভারতের শীর্ষ মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকার প্রথম পাঁচে ছিল রউফ। জম্মু-কাশ্মীর বিধানসভায় ফিদায়েঁ হামলার ছকও তারই কষা।

২০১৬ সালে পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হানা, কাঠুয়া হামলা হয়েছিল আজহারের সরাসরি নির্দেশে। মাসুদ আজহার অসুস্থ হওয়ার পর থেকে পরোক্ষে দল চালাত রউফই। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফকে হত্যার চেষ্টার পর পাকিস্তানে নিষিদ্ধ করা হয় জইশকে। তখন সে আফগানিস্তানে পালিয়ে গিয়ে তালিবানের সঙ্গে হাত মিলিয়ে সংগঠনকে নতুন করে গড়ে তোলে।


```