Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ঔরঙ্গজেবের আমলেই ভারত একমাত্র ঐক্যবদ্ধ ছিল, ফের উসকানি পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফের

খাজা আসিফ ফের একের পর এক উসকানিমূলক মন্তব্য করেন।

ঔরঙ্গজেবের আমলেই ভারত একমাত্র ঐক্যবদ্ধ ছিল, ফের উসকানি পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 8 October 2025 17:27

দ্য ওয়াল ব্যুরো: ভারত কোনওদিন ঐক্যবদ্ধ ছিল না। শুধুমাত্র মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে ভারতে একতা বজায় ছিল। মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। একটি সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি সত্যিই রয়েছে। মঙ্গলবার এই সাক্ষাৎকারে বিতর্কিত কথা বলতে অভ্যস্ত খাজা আসিফ ফের একের পর এক উসকানিমূলক মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের কয়েকদিন আগেই ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ না করলে এবার আর দেশের সেনাবাহিনী কোনও রেয়াত করবে না।

সামনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ ভারতের ইতিহাস নিয়েও উত্তেজক মন্তব্য করেন। ভারত-পাকিস্তান সংঘর্ষে তাঁর দেশের ঐক্যবদ্ধ লড়াইয়ের কথাও বুক বাজিয়ে বলেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, আমি চাই না যে, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাক। কিন্তু, সত্যিই যে যুদ্ধের ঝুঁকি রয়েছে, তাও অস্বীকার করি না। যদি সত্যিই যুদ্ধ বাধে, আল্লার কৃপায় আমরা আগের থেকেও ভাল ফল করব।

তিনি দাবি করে বলেন, ভারতে কোনওদিন ঐক্য ছিল না। পাকিস্তানি ঘরের ভিতর ঝগড়া-বিবাদ, লড়াই করে গেলেও ভারতের সঙ্গে সংঘর্ষের সময় তারা জোট বেঁধে মাঠে নেমে পড়ে। ইতিহাসে বলে ভারত একটি দিনের জন্যও ঐক্যবদ্ধ দেশ ছিল না, হতে পারেনি। শুধু ঔরঙ্গজেবের আমলে সামান্য একতা এসেছিল। পাকিস্তান গঠিত হয়েছে আল্লার নামে। ঘরের অন্দরে আমরা লড়াই-ঝগড়া করি ঠিকই, কিন্তু ভারতের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় জোট বেঁধে দাঁড়াই, বলেন আসিফ।

ভারতের সেনাপ্রধানের কড়া বার্তার কয়েকদিনের মধ্যেই পাল্টা সুর চড়ান আসিফ (Khawaja Asif) এর আগেও সামনায় তিনি বলেন, একদিন ভারত তার নিজের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের (Warplane Debris) নীচে চাপা পড়বে! সাম্প্রতিক সময়ে একাধিকবার ভারতের (India) পক্ষ থেকে পাকিস্তানকে (Pakistan) পরপর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেনাপ্রধান থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং — সকলে পাকিস্তানকে সতর্ক করেছেন। আর সেই পরিপ্রেক্ষিতেই এখন পাল্টা এমন মন্তব্য করেন পাকিস্তানের মন্ত্রী।

আসিফ বলেন, ‘ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের এই মন্তব্য আসলে নিজেদের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা। সিঁদুর অভিযানে ০–৬ ব্যবধানে পরাজয়ের পরও তারা ফের হামলার চেষ্টা করলেএবার ফল আরও ভয়াবহ হবে। ইসলামাবাদের দাবিওই অভিযানে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করতে পেরেছিল।


```