Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

বিআরএস নেত্রী কে কবিতার বাড়িতে আয়কর-ইডির তল্লাশি

আয়কর দফতর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভারত রাষ্ট্র সমিতির নেত্রী, তেলঙ্গানা বিধান পরিষদ সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যা কে কবিতার হায়দরাবাদের বাড়িতে তল্লাশি শুরু করেছে।

বিআরএস নেত্রী কে কবিতার বাড়িতে আয়কর-ইডির তল্লাশি

শেষ আপডেট: 15 March 2024 17:39

দ্য ওয়াল ব্যুরো: আয়কর দফতর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভারত রাষ্ট্র সমিতির নেত্রী, তেলঙ্গানা বিধান পরিষদ সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যা কে কবিতার হায়দরাবাদের বাড়িতে তল্লাশি শুরু করেছে। শুক্রবার বিকেলে আচমকাই কবিতার বাড়িতে অভিযানে আসেন আয়কর এবং ইডি আধিকারিকরা। সূত্রে জানা গিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে কে কবিতার বাড়িতে তল্লাশি চলছে।

সূত্রে জানা গিয়েছে, নয়াদিল্লি থেকে দুই সংস্থার অন্তত ১০ আধিকারিক কবিতার বাড়িতে ঢুকেছেন। কেসিআর-কন্যা কবিতা এবং তাঁর স্বামী ডি অনিল কুমারের উপস্থিতিতেই তল্লাশি চলছে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কে কবিতা। তাঁকে আয়কর দফতর এবং ইডি একাধিকবার হাজিরার জন্য তলব করেছিল। কিন্তু, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এজেন্সির মুখোমুখি হওয়া এড়িয়ে গিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় কেসিআর লোকসভা ভোটের প্রার্থীতালিকা প্রকাশ করলেও মেয়েকে টিকিট দেননি। আশ্চর্যজনক মনে হলেও সত্যি বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও নিজামাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবার কবিতাকে টিকিট দেননি। নিজামাবাদ থেকে দুটি লোকসভা ভোটে দাঁড়িয়ে একবার জেতেন কবিতা। এবার তাঁকে বাদ দিয়ে প্রাক্তন বিধায়ক বাজিরেড্ডি গোবর্ধনকে প্রার্থী করেছেন কেসিআর। কবিতা ২০১৪ সালে কংগ্রেসকে হারিয়ে নিজামাবাদ থেকে সাংসদ হয়েছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, কেসিআর তাঁর ঘাড় থেকে পরিবারতান্ত্রিক রাজনীতির মালা খুলে ফেলতে চাইছেন। কংগ্রেস এবং বিজেপি উভয় দলেরই অভিযোগ তেলঙ্গানা রাজনীতিতে কেসিআরের পরিবারই রাজ করে। যেমন তাঁর ছেলে কেটিআর, মেয়ে কবিতা, দুই ভাইপো টি হরিশ রাও ও সন্তোষ কুমার। এই পরিবারভিত্তিক সরকার চালানোর জন্যই গতবছর বিধানসভা ভোটে দলের পরাজয় ঘটেছে। এবার মেয়েকে লোকসভার টিকিট বঞ্চিত করে সেই অপবাদ মুছে ফেলার চেষ্টা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।


```