Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ডোনাল্ড ট্রাম্প ও গুগলের নামে হায়দ্রাবাদে রাস্তা চায় কংগ্রেস সরকার, তীব্র আপত্তি বিজেপির

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি চান ওই রাস্তার নাম রাখা হোক ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ।

ডোনাল্ড ট্রাম্প ও গুগলের নামে হায়দ্রাবাদে রাস্তা চায় কংগ্রেস সরকার, তীব্র আপত্তি বিজেপির

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 8 December 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে মার্কিন কনসাল জেনারেলের অফিস যে রাস্তায় অবস্থিত সেটির নাম বদলে সে দেশের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নামে রাখতে চায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। পাশাপাশি প্রবাদপ্রতিম ভারতীয় শিল্পদ্যোগী প্রয়াত রতন টাটা (Ratan Tata) এবং মার্কিন বহুজাতিক গুগল-এর (Google) নামেও রাস্তার নামকরণ করতে চান রাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী।

হায়দরাবাদে মার্কিন কনসাল জেনারেলের অফিস বর্তমানে শহরের প্রাণ কেন্দ্র সেন্ট্রাল বিজনেজ এরিয়ার নানাকামগুড়া ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের চিরান ফোর্ট লেনে অবস্থিত। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি চান ওই রাস্তার নাম রাখা হোক ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ।

ওয়াকিবহাল মহলের মতে, ডোনাল্ড ট্রাম্পকে খুশি করে কংগ্রেস সরকার তেলেঙ্গানায় মার্কিন বিনিয়োগ বাড়াতে চাইছে। এছাড়া, তেলেঙ্গানার বহু ছেলেমেয়ে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। ব্যবসা এবং চাকরির কারণে মার্কিন প্রবাসী তেলেঙ্গানার বাসিন্দার সংখ্যাও ভারতের বহু প্রদেশের তুলনায় বেশি। যদিও অনেকেই মনে করছেন মার্কিন প্রশাসন ভারতীয়দের ভিসা দেওয়াতে যে নীতি নিয়েছে তা গোটা দেশের জন্য প্রযোজ্য। আলাদা করে তেলেঙ্গানার মানুষকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই। তাছাড়া ভারত সরকারও তা অনুমোদন করবে না।

কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিজেপি। তেলেঙ্গানার বিজেপি নেতা তথা কেন্দ্রের মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের বক্তব্য, রেবন্ত রেড্ডি ইচ্ছে মতো রাস্তার নামকরণে মেতেছেন। বিজেপি নেতার আরও বক্তব্য, ‘কংগ্রেস সরকার যদি নাম পরিবর্তন করতে এতই আগ্রহী হয়, তাহলে তারা এমন কিছু দিয়ে শুরু করতে পারে যার ইতিহাস এবং অর্থ রয়েছে। আমরা কী দুঃখজনক পরিস্থিতিতে বাস করছি – একদিকে, সাবেক শাসক দল  ভারত রাষ্ট্র সমিতি ব্যস্ত কেসিআরের মূর্তি তৈরিতে, যিনি জীবিত, অন্যদিকে রেভন্ত রেড্ডি তাঁর ইচ্ছানুসারে স্থানগুলির নাম পরিবর্তন করছেন। শুধু বিজেপিই জনসাধারণের মৌলিক ইস্যুগুলি নিয়ে লড়াই চালাচ্ছে।

এর আগে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির নামকরণের প্রস্তাব করেছিলেন শীর্ষস্থানীয় এবং বিশ্বমানের কর্পোরেট কোম্পানির নামে। দিল্লিতে বার্ষিক মার্কিন-ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরাম (ইউএসআইএসপিএফ) কনক্লেভে ভাষণ দেওয়ার সময় তিনি এই অভিমত ব্যক্ত করেন।

তাঁর পরিকল্পনার অংশ হিসাবে ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে গুগলের আসন্ন ক্যাম্পাসের কাছে একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কোম্পানির বৃহত্তম অফিস হতে চলেছে। তেলেঙ্গানা সরকারের বক্তব্য, এই পদক্ষেপ গুগলের বিশ্বব্যাপী প্রভাব এবং প্রযুক্তির সাফল্যকে স্বীকৃতি দেবে।

যদিও নামকরণের এই সিদ্ধান্ত নিয়ে সমাজমাধ্যমে অনেকেই সরব হয়েছেন। বিজেপি সমর্থকেরা বলছেন, ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সখ্য নিয়ে কংগ্রেস নেতারা দিনরাত প্রধানমন্ত্রীর মুণ্ডপাত করেন। অথচ, কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী হায়দরাবাদের মতো একটি ঐতিহাসিক শহরে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামে রাস্তার নামকরণ করতে চান।


```