Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

বছরের শুরুতেই কয়েকশ কর্মীকে ছাঁটাই করল গুগল

২০২৩ সালের মাঝামাঝি। করোনার ধাক্কা সামলে সবাই যখন ফের একটু স্বস্তির শ্বাস ফেলতে শুরু করেছিলেন ঠিক তখনই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ‘দৈত্য’ গুগল একলপ্তে প্রচুর কর্মীকে ছাঁটাই করেছিল।

বছরের শুরুতেই কয়েকশ কর্মীকে ছাঁটাই করল গুগল

শেষ আপডেট: 11 January 2024 16:10

দ্য ওয়া্ল ব্যুরো: ২০২৩ সালের মাঝামাঝি। করোনার ধাক্কা সামলে সবাই যখন ফের একটু স্বস্তির শ্বাস ফেলতে শুরু করেছিলেন ঠিক তখনই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ‘দৈত্য’ গুগল একলপ্তে প্রচুর কর্মীকে ছাঁটাই করেছিল।

বিগত ১০ বছরের ইতিহাসে যা রেকর্ড বলেই মনে করা হয়। জুলাই থেকে শুরু হওয়া সেই ছাঁটাই পর্ব সেখানেই শেষ হয়নি, বছরভরই জারি ছিল সেই প্রক্রিয়া। অনেকে ভেবেছিলেন, নতুন বছরে হয়তো গত বছরের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে না গুগল।

এমন ধারণাকে মিথ্যে প্রমাণ করে নতুন বছরের শুরু থেকেই ফের কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যাহত রেখেছে গুগল। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গুগলের মুখপাত্র জানিয়েছেন, বছরের শুরুতেই কয়েকশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে এবং এই ধারা বজায় রাখা হবে। অর্থাৎ চলতি বছরেও তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত বহু কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করবে গুগল।

কেন? সংবাদসংস্থা সূত্রে জা্না যাচ্ছে, একদিকে সংস্থার খরচ কমানো অন্যদিকে কর্মীদের কাজের ক্ষিপ্রতা বৃদ্ধির জন্যই এই কৌশল। চাকরিহারাদের অধিকাংশই ভয়েস-ভিত্তিক গুগল সহায়তা এবং অগমেন্টেড রিয়েলিটি হার্ডওয়্যার বিভাগে কাজ করছিলেন। এরই সঙ্গে ছাঁটাই করা হয়েছে কোম্পানির সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের একা্ংশ কর্মীকেও। 

গুগলের বিভিন্ন প্রাইম ভিডিও এবং লাইভ-স্ট্রিমিং সাইট ইউনিটের সঙ্গে যারা যুক্ত তাঁরাই মূলত ছাঁটাইয়ের কোপে পড়ছেন। সংস্থার এক কর্মীর কথায়, “প্রযুক্তি ক্রমেই এগিয়ে চলেছে। যার ফলে আগামীদিনে এই ফিল্ডে ২৫ শতাংশ কর্মী কর্মহারা হবেন। এই ছাঁটাই তারই অংশ।”

সংবাদ সংস্থা সূত্রে খবর, গুগল মনে করছে ২০২৩ সালে কর্মী ছাঁটাইয়ের পর তাঁদের কাজ আরও ভাল হয়েছে। কর্মীদের মধ্যে কাজ করার ক্ষিপ্রতাও আরও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ছাঁটাইয়ের এর ফলে এখন শুধুমাত্র দক্ষ কর্মীরাই কাজ করছেন। তাই এই প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে বজায় রাখতে বছরের শুরুতেও গুগলের বিভিন্ন ইউনিট থেকে কয়েকশ কর্মীকে ছাঁটাই করা হল।


```