Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

জেল থেকে ছাড়া পেয়েই বিশাল মিছিল করে বাড়ি ফিরছিলেন গ্যাংস্টার, ভিডিও দেখেই ফের গ্রেফতার

আনন্দের চোটে জেল থেকে ফেরা আর হল না। ফের গ্রেফতার হল সে, ঢুকতে হল শ্রীঘরে। অতি আনন্দ আর অহংকারের আগুনে যেন ঝপ করে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিল মহারাষ্ট্র পুলিশ। অভিযোগ, অনুমতি ছাড়াই শহরের ব্যস্ত রাস্তায় সমাবেশের আয়োজন করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা। 

জেল থেকে ছাড়া পেয়েই বিশাল মিছিল করে বাড়ি ফিরছিলেন গ্যাংস্টার, ভিডিও দেখেই ফের গ্রেফতার

গ্যাংস্টারের 'কামব্যাক' ব়্যালি।

শেষ আপডেট: 26 July 2024 17:13

দ্য ওয়াল ব্যুরো: জেল থেকে সদ্য মুক্তি পেয়েছেন বলে কথা। সঙ্গীসাথীদের নিয়ে আনন্দ-ফূর্তি তো করতেই হবে! সবচেয়ে বড় কথা, বুক চিতিয়ে সকলকে জানাতে হবে এ খবর। নইলে আর গ্যাংস্টার কীসের! এমনটাই ভেবেছিলেন নাসিকের হর্ষদ পাটাঙ্কর। তাই শাগরেদদের সঙ্গে হল্লা করতে করতে রীতিমতো মিছিল বার করে বাড়ি ফিরছিলেন তিনি। শাগরেদরাও তেমন। গুরুর মুক্তি বলে কথা, এ কী কম গর্বের বিষয়! তাই তারাও খান ১৫ বাইক আর কয়েকশো লোক মিলে ঢেলে নামল মিছিলে।

এতেই হল গন্ডগোল। আনন্দের চোটে জেল থেকে ফেরা আর হল না। ফের গ্রেফতার হল সে, ঢুকতে হল শ্রীঘরে। অতি আনন্দ আর অহংকারের আগুনে যেন ঝপ করে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিল মহারাষ্ট্র পুলিশ। অভিযোগ, অনুমতি ছাড়াই শহরের ব্যস্ত রাস্তায় সমাবেশের আয়োজন করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি। 
 

জানা গেছে, মঙ্গলবার জেল থেকে বেরিয়ে আসেন হর্ষদ। তাতেই গাড়ি নিয়ে মিছিল বার করেন তাঁর শাগরেদরা। প্রবল চেঁচামেচি করে, হইচই করে, রাস্তায় স্লোগান দিতে দিতে নাসিকের বেথেল নগর থেকে অম্বেডকর চক পর্যন্ত চলছিল মিছিল। ১৫টি বাইক নিয়ে দাপাচ্ছিল হর্ষদের ভক্ত-অনুগামীরা। হর্ষদ নিজে সে মিছিলের সামনে একটি গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে হাত নাড়ছেন নায়কের মতো।

এই মিছিলের ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি 'দ্য ওয়াল'। তবে ভিডিও ভাই ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিপাকে পড়েন গ্যাংস্টার। তাঁকে ফের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে তাঁর ছয় সঙ্গীকেও।

পুলিশ সূত্রের খবর, মাদক পাচার, অবৈধ ভাবে পণ্য তৈরি এবং বিক্রি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন হর্ষদ। কয়েক বছর জেলে কাটিয়ে সাজা ভোগ করার পরে মুক্তি পেয়েছিলেন সদ্য। তবে কাল হল অতি বাড়াবাড়ি।


```