Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

গগনে ডানা মেলল গগনযান, মাটি ছাড়িয়ে উড়ল শূন্যে, পুজোর সকালে স্বপ্ন সফল ইসরোর

ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার মতো উপরে উঠবে 'টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন-১'। আজ যে রকেটটি উৎক্ষেপণ করা হল, তাতে রয়েছে 'ক্রু মডিউল' এবং 'ক্রু এসকেপ মডিউল'।

গগনে ডানা মেলল গগনযান, মাটি ছাড়িয়ে উড়ল শূন্যে, পুজোর সকালে স্বপ্ন সফল ইসরোর

শেষ আপডেট: 21 October 2023 10:46

দ্য ওয়াল ব্যুরো: স্বপ্ন সফল।

সপ্তমী সকালে গগনে ডানা মেলল গগনযান। আজ এই মিশনের প্রথম ধাপ পার হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ২০২৫ সালের গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার নিজেদের মহাকাশযানে চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠাতে চায় ইসরো। সেই অভিযান বাস্তবায়িত করতে আজ প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হল। এটি গগনযান মিশনের প্রথম ধাপ 'টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন-১' ।

ইসরো জানিয়েছে, ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার মতো উপরে উঠবে 'টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন-১'। আজ যে রকেটটি উৎক্ষেপণ করা হল, তাতে রয়েছে 'ক্রু মডিউল' এবং 'ক্রু এসকেপ মডিউল'। ২০২৫ সালে যখন গগনযান মিশন হবে, তখন নভশ্চরদের পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে 'ক্রু মডিউল' এবং 'ক্রু এসকেপ মডিউল' কতটা সুরক্ষিত থাকবে, তা যাচাই করে দেখতেই আজকের এই পরীক্ষা চালাচ্ছে ইসরো।

পৃথিবীর মাটি থেকে ১৭ কিলোমিটার ওপরে উঠে 'ক্রু মডিউল' এবং 'ক্রু এসকেপ মডিউল' আলাদা হয়ে যাবে। খুল যাবে বহু প্যারাশ্যুট। তারপর তা ফের পৃথিবীর দিকে নেমে আসবে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবতরণ করবে সেই মডিউল। সেটি উদ্ধার করে নিয়ে আসবে ভারতীয় নৌবাহিনী।

গগনযান মিশনে মহাকাশে মানুষ পাঠাতে চায় ইসরো। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০ কিমি উচ্চতায় একটি মহাকাশযান পাঠাতে চলেছে ইসরো। সেই যানে থাকবেন তিন মহাকাশচারী। তিনদিন পর সেটি পৃথিবীতে ফিরে আসবে।

নতুন কী কী থাকছে গগনযানে

মহাকাশে কোনও দুর্ঘটনার হাত থেকে ভারতীয় মহাকাশচারীদের বাঁচাতে ক্রু এস্কেপ সিস্টেম (সিইএস)-এর উপর ভরসা রাখছে ইসরো। মহাকাশে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে দেশে তৈরি এই উন্নত প্রযুক্তিই দেশের মহাকাশযাত্রীদের প্রাণ রক্ষা করবে বলে দাবি ইসরোর।

‘ক্রু এস্কেপ সিস্টেম’ একটি ফাইটার জেটের চালক আসনের মতো কাজ করে। যেখানে এক জন চালক যে কোনও পরিস্থিতিতে জেট থেকে ওই আসন সমেত বাইরে আসতে পারেন। আসনে থাকা প্যারাসুটের মাধ্যমে নিরাপদে মাটিতে অবতরণ করতে পারেন।

কী এই ক্রু এস্কেপ সিস্টেম?

ক্রু এস্কেপ সিস্টেমকে বলা হয় লঞ্চ অ্যাবোর্ট সিস্টেম (Launch Abort System)। জরুরি অবস্থায় অবতরণের জন্য গগনযানে এই বিকল্প ব্যবস্থা রেখেছে ইসরো। ঠিক যেমন এমার্জেন্সি এক্সিট থাকে এটিও তেমনই।

যদি যান্ত্রিক গোলযোগ হয় বা বিপদ আসে তাহলে নভশ্চরদের নিয়ে এই সিস্টেম মহাকাশযানের বাইরে বেরিয়ে আসবে। এরপরে রকেটে বিস্ফোরণ হলেও যাত্রীরা বেঁচে যাবেন। এর আগেও মহাকাশে মানুষ পাঠানোর প্রক্রিয়ায় বড় বিপদ এসেছিল। মৃত্যু হয়েছিল মহাকাশচারীদের। এবার সেই বিপদ এড়াতেই এমন ব্যবস্থা রেখেছে ইসরো।

ক্রু এস্কেপ সিস্টেম (CES) ছোটোখাটো রকেটের মতো যেটি গগনযানের ভেতরেই থাকবে। এটি ১৫.৫ মিটার লম্বা এবং এর সামনের অংশে থাকবে তরল জ্বালানি। এর সঙ্গে থাকবে পাঁচরকম মোটর। যদি কোনওকারণে গগনযান রকেটের কোনও ত্রুটি হয়, তাহলে এই রকেটের মতো অংশটা বিচ্ছিন্ন হয়ে বাইরে বেরিয়ে আসবে। তারপর নিরাপদেই নেমে আসবে পৃথিবীতে।

 গগনযানের যাত্রা হবে তিনটি পর্যায়ে। দু’টো আনম্যানড-মিশন এবং একটা ম্যানড-মিশন। প্রথম ‘ম্যানড মিশন’ মহাকাশবিজ্ঞানের ইতিহাসে মাইলস্টোন হয়ে থাকবে বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ।


```