Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

দিল্লি নয়! নতুন ফৌজদারি আইনে প্রথম মামলা কোন রাজ্যে, জানালেন শাহ

খবর মিলেছিল, বিহারের বাসিন্দা পঙ্কজ কুমার নামে এক হকারের বিরুদ্ধে এই নতুন আইনে এক হকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দিল্লি নয়! নতুন ফৌজদারি আইনে প্রথম মামলা কোন রাজ্যে, জানালেন শাহ

অমিত শাহ

শেষ আপডেট: 1 July 2024 17:24

দ্য ওয়াল ব্যুরো: ১ জুলাই থেকেই নতুন তিনটি ফৌজদারি আইন কার্যকর হয়েছে দেশে। সোমবার সকালে জানা গেছিল, এই নতুন আইনে সর্বপ্রথম মামলা দায়ের হয়েছে নয়াদিল্লির এক হকারের বিরুদ্ধে। কিন্তু পরবর্তী সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন, দিল্লি নয় এই নতুন আইনে প্রথম মামলা দায়ের হয়েছে মধ্যপ্রদেশে। 

দিল্লি পুলিশ সূত্রে খবর মিলেছিল, বিহারের বাসিন্দা পঙ্কজ কুমার নামে এক হকারের বিরুদ্ধে কমলা মার্কেট থানায় এই নতুন আইনে এক হকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু 'ভারতীয় ন্যায় সংহিতা' সম্পর্কে কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমে অমিত শাহ জানান, নতুন আইনে প্রথম মামলা দিল্লিতে দায়ের হয়েছে এই তথ্য ভুল। প্রথম মামলা মধ্যপ্রদেশে দায়ের হয়েছে বাইক চুরির অভিযোগে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রবিবার এবং সোমবারের মধ্য রাতে ১২টার কিছু পরে গোয়ালিয়রে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের বাইক চুরির অভিযোগে নতুন আইনে মামলা রুজু হয়েছে। অন্যদিকে ভারতীয় রেল সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে জানিয়েছেন, নয়াদিল্লি স্টেশনের রেল ব্রিজে কোনও হকারের বিরুদ্ধেই নাকি কোনও এফআইআর দায়ের হয়নি।

১ জুলাই থেকে যে নতুন আইন কার্যকর হল তাতে ১৮৬০ সালে তৈরি 'ইন্ডিয়ান পেনাল কোড' বা ভারতীয় দণ্ডবিধি বদলে হয়েছে 'ভারতীয় ন্যায় সংহিতা', ফৌজদারি দণ্ডবিধি বদলে হয়েছে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা' এবং ভারতীয় সাক্ষ্য আইনের বদলে হয়েছে 'ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম'।

এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, এতদিনে দেশের বিচারব্যবস্থায় ভারতীয় আত্মার যোগদান হল। এমন কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, যা আগে ভাবা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, স্বাধীনতার ৭৭ বছর পর এই প্রথম দেশের আইন পুরোপুরি স্বদেশি হল। ভারতীয় আত্মার যোগদান হয়েছে দেশের সংবিধানে। এমন কিছু ধারা নতুন এই ফৌজদারি আইনে যুক্ত করা হয়েছে তাতে অনেক গোষ্ঠী উপকৃত হবে। 


```