Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

৪৮ জনের বয়স ২৫-এর কম! আমেরিকা থেকে ফিরে আসা ভারতীয়রা কতজন কোন রাজ্যের

আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে সে দেশের নাগরিকদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন।

৪৮ জনের বয়স ২৫-এর কম! আমেরিকা থেকে ফিরে আসা ভারতীয়রা কতজন কোন রাজ্যের

ফাইল ছবি

শেষ আপডেট: 5 February 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় বিনা অনুমতিতে বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। প্রথম দফায় এতজনকেই সামরিক বিমানে পাঠানো হয়েছে অমৃতসরে। এই ১০৪ জনের মধ্যে ২৫ জন মহিলা এবং ১২ জন নাবালক রয়েছে। তাঁদের মধ্যে সবথেকে কম বয়স চার বছর। ১০৪ জনের মধ্যে কতজন কোন রাজ্যের বাসিন্দাও সেটাও জানা গেছে। 

এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে সে দেশের নাগরিকদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে এই প্রথম ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের এভাবে 'ডিপোর্ট' করল আমেরিকা। তথ্য বলছে, ফেরত আসা ভারতীয় নাগরিকদের মধ্যে ৩০ জন করে পাঞ্জাব, গুজরাত এবং হরিয়ানারা বাসিন্দা। এছাড়া রয়েছেন মহারাষ্ট্রের ৩ জন, উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ের ২ জন। ফেরত আসা নাগরিকদের মধ্যে ৪৮ জনের বয়স ২৫ বছরের কম। ভারতীয় নাগরিকরা ছাড়াও আমেরিকার সামরিক বিমানে ১১ জন বিমানকর্মী এবং ৪৫ জন আমেরিকান আধিকারিক ছিলেন। 

পিউ রিসার্চ রিপোর্ট (Pew Research report) ২০২৪ অনুযায়ী, আমেরিকায় বসবাসকারী অবৈধ বাসিন্দাদের মধ্যে ভারতীয়রা হল তৃতীয় বৃহত্তম। আমেরিকায় সবথেকে বেশি অনুপ্রবেশকারী হল মেক্সিকোর, দ্বিতীয় স্থানে রয়েছে সালভাদোরের বাসিন্দারা।

নয়াদিল্লি অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে, শুধু আমেরিকা নয়, বিশ্বের যে কোনও দেশে কোনও ভারতীয় নাগরিক যদি অবৈধ ভাবে বসবাস করে থাকে তাহলে তাদের ফেরত নিতে কোনও আপত্তি নেই ভারতের।

তবে সামরিক বিমানে করে অন্যান্য দেশের নাগরিকদের ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। তাতে দেখা গিয়েছিল, মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাঁদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন! যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা চলছে বিষয়টি নিয়ে। 


```