Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মহাকুম্ভে একটি মাঝি পরিবারের আয় ৩০ কোটি! ১৩০টি নৌকা চালিয়েই এতটা রোজগার, দাবি আদিত্যনাথের

যোগীর দাবি, জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত মহাকুম্ভ চলেছে। এই সময়ে এক মাঝির পরিবার, যাদের ১৩০টি নৌকা রয়েছে, বিপুল লাভবান হয়েছে।

মহাকুম্ভে একটি মাঝি পরিবারের আয় ৩০ কোটি! ১৩০টি নৌকা চালিয়েই এতটা রোজগার, দাবি আদিত্যনাথের

যোগী আদিত্যনাথ (ফাইল ছবি)

শেষ আপডেট: 5 March 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালীন নৌকাচালকদের শোষণের অভিযোগ তুলেছিল প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। তবে সেই অভিযোগ নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, মহাকুম্ভে মাঝিরা ব্যাপকভাবে লাভবান হয়েছেন। বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান, মাত্র ৪৫ দিনে এক মাঝির পরিবার ৩০ কোটি টাকা আয় করেছে। তা নিতান্তই কম নয়। 

যোগীর দাবি, জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত মহাকুম্ভ চলেছে। এই সময়ে এক মাঝির পরিবার, যাদের ১৩০টি নৌকা রয়েছে, বিপুল লাভবান হয়েছে। হিসাব দেখিয়ে তিনি জানান, প্রতিটি নৌকা ৪৫ দিনে ২৩ লক্ষ টাকা করে আয় করেছে, যা প্রতিদিনের হিসাবে দাঁড়ায় ৫০ থেকে ৫২ হাজার টাকা। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 

বিরোধীরা এই দাবি মানতে নারাজ। তাঁদের অভিযোগ, মহাকুম্ভ চলাকালীন পদপিষ্টের মতো ঘটনাগুলি থেকে নজর ঘোরানোর জন্যই এই গল্প ফাঁদা হয়েছে। যদিও বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মহাকুম্ভ শুধু ধর্মীয় আয়োজন ছিল না, এটি লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে।

তিনি আরও বলেন, প্রয়াগরাজ সফরের সময় তিনি বিভিন্ন কর্মীদের সঙ্গে কথা বলেছেন, যাঁদের নিরলস প্রচেষ্টায় মহাকুম্ভ সাফল্য পেয়েছে। নৌকার মাঝি থেকে পুলিশ কর্মী— সকলের অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বিরোধীদের নিশানা করে বলেন, 'তাঁরা শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করছে, অথচ আমাদের সরকার বরাবর বঞ্চিত ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।'


```