Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

'গোটা বিশ্ব তোমাকে মিস করেছে', সুনীতা উইলিয়ামস ফিরতেই উচ্ছ্বাস প্রকাশ মোদীর

মোদী এও বলেন, যাদের প্রয়াসে সুনীতারা সুরক্ষিতভাবে ফিরে এসেছেন তাঁদের কুর্নিশ জানাচ্ছেন তিনি।

'গোটা বিশ্ব তোমাকে মিস করেছে', সুনীতা উইলিয়ামস ফিরতেই উচ্ছ্বাস প্রকাশ মোদীর

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 March 2025 11:57

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গে যে নাসার (NASA) মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) নিবিড় যোগ রয়েছে তা সকলের জানা। তাই দীর্ঘ ৯ মাস পর তাঁর সুরক্ষিতভাবে মহাকাশ থেকে ফিরে আসায় উচ্ছ্বসিত ভারতবাসীও। আগেই তাঁকে উদ্দেশ করে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন। আর বুধবার তিনি পৃথিবীর মাটিতে পুনরায় পা ফেলতেই ফের বার্তা দিলেন মোদী। 

'ওয়েলকাম ব্যাক। গোটা বিশ্ব তোমাদের মিস করছিল...', সুনীতাদের উদ্দেশে এমনটাই লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে, এই মহাকাশযাত্রা গোটা বিশ্বের বিজ্ঞানমহলকে ব্যাপকভাবে প্রভাবিত করবে বলেও আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। লিখেছেন, ''মহাকাশযাত্রা সবসময়ই নির্দিষ্ট সীমান্ত এগিয়ে যাওয়ার প্রয়াস। তার জন্য প্রবল মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং সাহস লাগে। তারপরই স্বপ্ন সত্যি করা যায়। সুনীতা উইলিয়ামস তাঁর কেরিয়ার জুড়ে সেটাই করেছেন এবং করে আসছেন।'' মোদী এও বলেন, যাদের প্রয়াসে সুনীতারা সুরক্ষিতভাবে ফিরে এসেছেন তাঁদের কুর্নিশ জানাচ্ছেন তিনি। 

২০১৬ সালে আমেরিকা সফরে গিয়ে সুনীতা উইলিয়ামস এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, সুনীতার বাবা দীপক পাণ্ড্য মোদীরই রাজ্য অর্থাৎ গুজরাতের বাসিন্দা ছিলেন। ২০২০ সালে তিনি প্রয়াত হন।  তাঁদের আলাপেরই একটি ছবি দিয়ে সুনীতা উইলিয়ামসকে ফের একবার পৃথিবীতে স্বাগত জানিয়েছেন মোদী। প্রসঙ্গত, মাত্র ৮ দিনের মহাকাশে গিয়ে ৯ মাস ধরে আটকে ছিলেন সুনীতা এবং তাঁর সহকর্মী ব্যারি উইলমোর। শেষমেশ নাসা-স্পেস এক্সের রকেট তাঁদের উদ্ধার করে পৃথিবীতে ফিরিয়ে এনেছে। 

এই প্রথমবার মহাকাশ যাননি সুনীতা বা উইলমোর কেউই। দীর্ঘদিন মহাকাশে থাকা, স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে তাঁদের। তবে, ৮ দিনের জন্য গিয়ে ৯ মাস আটকে থাকা তাঁদের দুজনের কাছেই প্রথম। সে ক্ষেত্রে বলা যায়, এবারের মিশন তাঁদের মনের মণিকোঠায় আলাদা করে জায়গা করে নেবে। 


```