Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

সোমবার অযোধ্যায় রামমন্দিরে যাচ্ছেন কেজরীওয়াল, সপরিবার সঙ্গী হবেন ভগবন্ত মান

রামলালার প্রাণ প্রতিষ্ঠার ২০ দিনের মাথায় রামমন্দির দর্শনে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গী হবেন ভগবন্ত মান।

সোমবার অযোধ্যায় রামমন্দিরে যাচ্ছেন কেজরীওয়াল, সপরিবার সঙ্গী হবেন ভগবন্ত মান

শেষ আপডেট: 11 February 2024 23:01

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল সোমবার অযোধ্যা যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। রামলালার দর্শন করবেন আম আদমি পার্টির প্রধান। একইসঙ্গে সপরিবারে রামমন্দিরে যাবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।

গত ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যা যাননি কেজরীওয়াল। আমন্ত্রণ পাননি। তবে তিনি যে সেখানে যাবেন না তেমনটা ঘোষণা করেননি। বরং পরে পরিজনদের নিয়ে রামমন্দিরে যাবেন বলেই জানিয়েছিলেন। তাই রামলালার প্রাণ প্রতিষ্ঠার ২০ দিনের মাথায় রামমন্দির দর্শনে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গী হবেন ভগবন্ত মান। যদিও দুই মুখ্যমন্ত্রীর তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আপের একটি সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে। 

প্রসঙ্গত, রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ না দেওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রীকে রাম বিরোধী তকমা দিয়ে বিশেষ প্রচারও চালিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের এই ‘অপপ্রচার’ ভোঁতা করতে রামমমন্দির উদ্বোধনের দিনই আম আদমি পার্টির পক্ষ থেকে দিল্লিতে হনুমান চলিশা পাঠের বিশেষ আয়োজন করা হয়। যেখানে অংশ নেন প্রথম সারির নেতা থেকে আপের সকল কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি যাতে লোকসভা ভোটের আগে রাম তাস খেলতে পারে তার জন্যই এবার কেজরীওয়ালের অযোধ্যা যাত্রা। 

এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে আপ একাই লড়াই বলে জানিয়েছেন কেজরিওয়াল। দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট করবে না বলে ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন আপ সুপ্রিমো। রবিবার পঞ্জাবের তারন তারানে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “দিল্লির জনগণ আপ-কে ৭টি লোকসভা আসনই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” একইসঙ্গে তাঁর বক্তব্য ছিল, যদি পঞ্জাবের জনগণও আপ-কে ১৩টি আসন দেয়, তাহলে সেটা ভগবন্ত মান সরকারের হাত শক্তিশালী করবে এবং রাজ্যের জন্য তহবিল আটকাতে গেলে ভাববে কেন্দ্র।”


```