Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে মৃত ১, আহত ৬

ছাদের একাংশ ভেঙে পড়েছে গাড়িগুলির ওপর। প্রবল বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে মৃত ১, আহত ৬

ছাদের একাংশ ভেঙে পড়েছে

শেষ আপডেট: 28 June 2024 10:19

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে ছিল কয়েকটি গাড়ি। তবে মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে গেল সেগুলি। কারণ বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়েছে গাড়িগুলির ওপর। প্রবল বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। অন্তত ৬ জন আহত হয়েছেন বলে বিমানবন্দর সূত্রে খবর। ইতিমধ্যে দমকলবাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। 

শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ ভেঙে পড়ে। নাগাড়ে বৃষ্টির কারণেই এই বিপত্তি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গাড়ির ওপর ছাদ ভেঙে পড়ায় যারা আহত হয়েছেন তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এদিকে ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে দমকলবাহিনী। আপাতত বিমানবন্দরের ওই অংশের সব কাজ বন্ধ রাখা হয়েছে।

বিগত কয়েক সপ্তাহ ধরে কার্যত পুড়ছিল নয়াদিল্লি। তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল। কোনও কোনও জায়গায় তো ৪৮ ডিগ্রিও ছাড়িয়ে গেছিল। কিন্তু বৃহস্পতিবার থেকেই সেখানে শুরু হয়েছে বৃষ্টি। আর তাতেই শহরের একাধিক জায়গায় জলও জমে গেছে। সেইসব ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। 

ভারী বৃষ্টিতে যে ভাসতে চলেছে নয়াদিল্লি তার পূর্বাভাস আগেই দিয়েছিল আইএমডি। এখন বৃষ্টি শুরু হওয়ার পর দিল্লি এনসিআর-এর একাধিক এলাকা জলমগ্ন হয়ে গেছে। কোথাও কোথাও জলে ডুবেছে গাড়ির অর্ধেক অংশ। আইএমডি এও জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে দিল্লিতে। 


```